গৃহিণীর কাজকে জিডিপির আওতাভুক্ত করার এখনই সময় -শিক্ষামন্ত্রী
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের মোট নারী জনসংখ্যার বিশাল একটি অংশ ঘরের কাজের সঙ্গে যুক্ত। অথচ এ কাজকে অর্থমূল্য দিয়ে হিসাব করা হয় না। কিন্তু এখনই সময় গৃহিণীর কাজকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আওতাভুক্ত করার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বহুদিন আগে থেকেই বলছেন, যেসব নারী ঘরে কাজ করেন অর্থাৎ গৃহিণী তাদের কাজকে জিডিপির আওতায় নিয়ে আসা উচিত।
নারীর কাজকে শুধু অর্থমূল্যের মাধ্যমে বিবেচনা করা হয় না বলে; অনেক সময় গৃহিণীরা একটি দেশের অর্থনীতিতে কতটা ভূমিকা রাখে তা অনেকেই জানতে পারেন না বলেও জানান দীপু মনি।
তিনি বলেন, যখনই কেউ বলে সেলাই করতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বা রান্নার কাজ করতে হবে- এক কথায় সবাই মনে করে এটি নারীদের কাজ। কিন্তু যখনই এই কাজকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা বেশি থাকে। বাবুর্চি বা দর্জি বেশিরভাগই পুরুষ।
তবে অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ কিরে শিক্ষামন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন মাতৃত্বের সব কাজ মায়েদেরই করতে হতো। বর্তমানে পুরুষরাও মাতৃত্বের কাজে দায়িত্ববান হচ্ছেন। সন্তান লালনপালনে নারীর পাশাপাশি পুরুষও ভূমিকা রাখছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)