বিএনপির সমাবেশের দিনই কোনো না কোনো লীগ কর্মসূচি দেয় -রিজভী
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার উৎসাহ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য উসকানিমূলক ও নিজ দলের সন্ত্রাসীদের আশকারা দেওয়ার শামিল। এর মাধ্যমে বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দেওয়া হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির কর্মসূচির দিনেই কেন আওয়ামী লীগ কর্মসূচি পালন করে? বিএনপি যেদিন কর্মসূচি দেয়, সেদিন কোনো না কোনো লীগও কর্মসূচি ঘোষণা করে। আর কোনো লীগ যদি না থাকে, তখন পুলিশ লীগ তো আছেই। তারা বিএনপির কর্মসূচিতে হামলা চালায়।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অপরিণামদর্শী। তার বক্তব্য দিনকে দিন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। জনগণের ভোগান্তির জন্য দায়ী ভোটারবিহীন শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনোই দেশের সামাজিক, রাজনৈতিক ও নির্বাচনের মাঠ শান্তিপূর্ণ থাকে না।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ এ যুগ্ম-মহাসচিব বলেন, একাত্তরের শান্তি কমিটির মতো আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করে, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জনগণের প্রশ্ন। আমরা মন্ত্রীকে বলতে চাই, বিএনপির কর্মসূচি ছিল পূর্বঘোষিত। ওই সময় আলীগের কর্মসূচি ছিল না। বিএনপি কর্মসূচি ঘোষণার পরপরই ওই একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ বা শান্তি মিছিল ঘোষণা করে। তখন কি জনদুর্ভোগ হয় না, এটা স্বরাষ্টমন্ত্রীর কাছে আমার প্রশ্ন।
বিএনপির কর্মসূচিতে হামলা চালাতেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশের উদ্দেশ্যই হলো বিএনপির কর্মসূচিতে আসা নেতাকর্মী ও জনগণের ওপর হামলা করা, জখম করা, খুন করা। এ উদ্দেশ্যেই তারা এটা করে। যাতে বিএনপি কর্মসূচি করতে ভয় পায়। কিন্তু যতবার তারা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে, তার পরের কর্মসূচিতে আরও বেশি জনগণ সম্পৃক্ত হয়েছে। অপরাধকারীরা যখন আঘাত করে, তখন ন্যায়ের পক্ষের শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। বিএনপির ওপর নিপীড়িন-নির্যাতনের পরও আন্দোলনে বিপুল মানুষের উপস্থিতি তারই প্রমাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












