বেগম জিয়ার নাইকো মামলার শুনানিতে উঠলো ভিসানীতি প্রসঙ্গ
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি চলছিলো। বেগম জিয়ার আইনজীবী সাবেক অ্যার্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করছিলেন। মোহাম্মদ আলী বিচারকদের উদ্দেশ্যে বলেন, হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছে। বার বার বিষয়টি অবহিত করার পরও আমলেই নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এক্ষেত্রে ঔদ্ধত্য আচরন করছেন।
পাল্টা জবাবে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টে মামলার ওপর কোন স্থগিতা দেশ নেই। যেহেতু স্থগিতাদেশ নেই সেহেতু কার্যতালিকায় আছে,বিচারাধীন আছে এসব বললে বিচারকাজ থেমে থাকবে না।
শুনানির এক পর্যায়ে বেঞ্চের জেষ্ঠ্য বিচারক মোস্তফা জামান ইসলাম বলেন, পৃথিবীর অনেক দেশেই ভিসা নীতি দিছে আমেরিকা। এর মধ্যে বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচারবিভাগকে ভিসা নীতিতে সম্পৃক্ত করেনি। আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে।
পরে বেগম জিয়ার আবেদনে নাইকো মামলার শুনানি ৯ আগস্ট পর্যন্ত মূলতবি করে হাইকোর্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।