ধানের দামে হতাশ কৃষকরা
চলতি বছর বোরো মৌসুম প্রায় শেষ হলেও ধানের দাম না বাড়ায় হতাশ কৃষক। সেচ, সার ও কীটনাশকের মূল্য অনেক বাড়লেও বাড়েনি ধানের দাম। ফলে দুদিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
দিনাজপুরের গোপালগঞ্জে ধানের বাজার ঘুরে দেখা গেছে, ব্রি২৮ জাতের ধান (শুকনা) বিক্রি হচ্ছে প্রতি বস্তা (দুই মণ) ২৩০০ থেকে ২৪০০, ব্রি২৯ ধান প্রতি বস্তা ২০০০-২১৫০, জিরা-৯০ ধান প্রতি বস্তা ২৪০০-২৫০০, বগুড়া সম্পা ২৩০০-২৪৫০, ব্রি৫১ ধান ২৪৫০-২৫০০ টাকা দরে। তবে এসব জাতের ধান কাঁচায় বস্তাপ্রতি ৩০০-৩৫০ টাকা কমে বিক্রি হয়েছে।
একই হাটে কথা হয় সদর উপজেলার উ. ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকার আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ধানের যে দাম চলছে, এ দাম হিসাবে তো পোষায় না। গোটা ধানের মৌসুমটাত কোনো পানি (বৃষ্টি) নাই, আর কাটিবার সময় ধান তো শুতি (হেলে পড়েছে) গেল। এক বিঘা জমির ধান কাটিতে আট-নয় হাজার টাকা লাগিছে। ধানের দাম চলেছে আটশ-সাড়ে আট শ টাকা মণ। তো গেরস্তক (জমির মালিক) দিমো কী, আর হামার থাকিবে কী? জমি যদি নিজের হয় তাইলে কিছুটা পোষায়, কিন্তু হামরা (আমরা) তো ওইন্যের জমিত আবাদ করি। কেংকরি পোষাইবেন। এবার খালি খরচ আর খরচ।’
জেলার বিরল উপজেলার রাজারামপুর থেকে বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন খবির উদ্দিন। তিনি বলেন, ‘কৃষক লাভের দেখা পায় না। এবার অতিরিক্ত খরায় সেচ খরচ বেশি পড়েছে প্রায় এক হাজার টাকা। পরে শেষ দিকে ঝড়বৃষ্টিতে গাছ হেলে পড়ায় কাটামাড়াই খরচ বাড়ল দেড় হাজার টাকা। দুই পাশে প্রায় আড়াই হাজার টাকা ধরা। গতবারের চেয়ে এবার সব ধরনের ধান বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। যাঁরা বর্গাচাষি, এবার তাঁদের লোকসান হিসাব করা যাবে না। যে জমি ১০-১২ হাজার টাকায় বর্গা পাওয়া গেছিল, সেই জমি এখন ১৮-২২ হাজার টাকায় চুক্তি নিতে হচ্ছে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।