নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, মে মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৭৩ কোটি ১০ লাখ, ৬৭ কোটি ৯০ লাখ , ৭১ কোটি ৮০ লাখ ও ৭৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরে র এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার কেউই এসএসসি পাস করতে পারেনি। গত বছর অর্থাৎ ২০২৩ সালে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৪৮টি। সেই হিসাবে এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৯৬৮টি। গত বছর এ সংখ্যা ছিল দুই হাজার ৩৫৯টি। বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬০৯টি। অন্যদিকে চলতি বছর একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানব সম্পদের ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য প্রায় ২ হাজার ১১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা। এমন তথ্য দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংগঠনটি বলছে, যেহেতু সড়ক দুর্ঘটনার অনেক তথ্য অপ্রকাশিত থাকে, সেজন্য এই হিসাবের সঙ্গে আরও ৩০ শতাংশ যোগ করতে হবে। ইন্টারন্যাশনাল রোড এসেসমেন্ট প্রোগ্রাম (রজঅচ) মেথড অনুযায়ী হিসাবটি করা হয়েছে। দুর্ঘটনায় যে পরিমাণ যানবাহন বা সম্পদ ড্যামেজ হয়েছে তার তথ্য না পাওয়ার কারণে সম্পদের ড্যামেজের আর্থিক পরিমাপ নির্ণয় করা সম্ভব হয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৮০.৩৯ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ২.৬০ শতাংশ বেড়েছে। তবে পাসের হার বাড়লেও এবার জিপিএ-৫ কমেছে। এ বছর ১১টি বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৮২ হাজার ১৫২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ কম পেয়েছে ১ হাজার ৪২৬ জন।
এদিকে, ৯টি সাধার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুস সাবত আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় যুব আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। পবিত্র কালামুল্লাহ শরীফ তিলওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে পবিত্র আইয়ামুল্লাহ শরীফ উনার আলোচনায় কেন্দ্রীয় যুব আনজুমান উনার বিশিষ্ট আমিল, খাদিম আখি সিরাজউদ্দীন ভাই, তিনি নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধবোন সাইয়্যিদাতুনা হযরত শায়মা আলাইহাস সালাম উনার সুমহান শান ফাজায়িল ফজিল বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরে ১৪ লাখ টাকা দিয়েও চাকরি না হওয়ায় পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন এক যুবক। এর পরিপ্রেক্ষিতে ঘুষ নেয়ার অভিযোগে তানজিলা আক্তার ও শহিদুল ইসলাম নামে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পুলিশ হেডকোয়ার্টার ও জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার রবি দাশের ছেলে রতন দাশের কাছ থেকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ নেন তানজিলা আক্তার ও শহিদুল ইসলাম নামে দুই কনস্টে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামানসহ বোর্ডের অন্য কর্মকর্তারা বছরের পর বছর টাকার বিনিময়ে সনদ ও মার্কশিট বিক্রি করেছেন। বিক্রি করা সনদগুলো কীভাবে শনাক্ত করা যায় সেই তথ্য শামসুজ্জামান আমাদের দিয়েছেন। আমরা সেই তালিকা প্রস্তুত করে বোর্ডের কাছে দেব। তারা সেগুলো বাতিলে ব্যবস্থা নেবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১. শসা : শসার প্রায় ৮৫ শতাংশই পানি। উচ্চ মাত্রার পানি এবং ফাইবার উপাদান থাকে এই সবজিতে। এছাড়া ক্যালোরি থাকে কম। তাই শসা ওজন কমানোর জন্য উপযুক্ত একটি খাবার। এটি ক্ষতিকারক খাবারে উপস্থিত টক্সিন বের করে দিতেও সাহায্য করে।
২. সবুজ শাক-সবজি : পালং শাক, ব্রকলি, বাঁধাকপি এবং মেথি পাতার মতো আরও সবুজ শাক আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করুন। এগুলোতে ক্যালোরি কম, কার্বোহাইড্রেট কম এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে। যে কারণে ওজন কমানো সহজ হয়।
৩. ডাল : নিয়মিত পরিমিত পরিমাণ ডাল খেলে ওজন কমানোর প্রক্রিয়া সহ বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগম (৫৪)। আর মাত্র দুমাস পরেই অবসরে যাবে খাদ্য বিভাগের এই কর্মকর্তা। এর মাঝেই হঠাৎ আত্মগোপনে আনোয়ারা। বন্ধ তার ব্যবহারিত মোবাইল ফোন। ছুটি না নিয়ে কয়েকদিন অনুপস্থিত থাকায় তার গ্রামের ঠিকানায় একাধিকবার নোটিশ পাঠায় উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়। অভিযোগ ওঠে গুদামে থাকা সরকারি চাল আত্মসাৎ করে লাপাত্তা হয়েছে তিনি। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ঘটনার সত্যতা যাচাই করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ক বাকি অংশ পড়ুন...












