কুমিল্লা সংবাদদাতা:
২০ জুলাই দুপুরবেলা রাজধানীর চিটাগাং রোড এলাকায় গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলছিল পাল্টাপাল্টি ধাওয়া। মুহুর্মুহু গুলির আওয়াজ ও ককটেল বিস্ফোরণ চলছে। দুপুরে ভাত খেয়ে বাসা থেকে বের হয় ছোট্ট হোসেন মিয়া (১০)। পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফেরি করে সে।
বিকেল সাড়ে পাঁচটার পর থেকে খোঁজ নেই হোসেনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন। কোথাও নেই। সংঘর্ষের কারণে অন্তত দুই ঘণ্টার উল্টো পথে এসে দেখেন, তার ছেলে এখনো বাসায় ফেরেনি। বাসায় ছোট্ট দুই মেয়েকে তালাবন্দী করে মানিক মিয়া স্ত্রী মালেকা বে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে ঢাকায় ৭১ ও ঢাকার বাইরে ২১৯ জনসহ মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র্ বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
স্বাদ ও মানে অনন্য হওয়ায় সারাদেশেই খ্যাতি অর্জন করেছে নওগাঁর আম। বাজার ছাড়াও অনলাইনে বিক্রি হচ্ছে এসব আম। ক্রেতাদের দোরগোড়ায় আম পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম কুরিয়ার সার্ভিস। তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েছে নওগাঁর আমে। সময়মতো গন্তব্যে না পৌঁছানোর কারণে ৭২৫ মণ আম পচে নষ্ট হয়েছে কুরিয়ারে। যার আনুমানিক বাজারমূল্য ১৪-১৫ লাখ টাকা।
নওগাঁর সাপাহারে অবস্থিত কুরিয়ার এবং পার্সেল সার্ভিসগুলোর ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ ও ১৮ জুলাইয়ের বুকিংকৃত বেশিরভাগ আম রাস্তায় নষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাল নথিপত্র তৈরির মাধ্যমে ল্যাবরেটরির যন্ত্রপাতি সরবরাহ দেখিয়ে বিলবাবদ প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গতকাল জুমুয়াবার (২৬ জুলাই) সংস্থাটির ঊর্ধ্বতন সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার আসামিরা হলো- কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, সরকারবিরোধী দুটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কোটা আন্দোলনে। এর সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পুলিশ হকার উচ্ছেদ করেছিল। সেই হকাররাও নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য ভাঙচুর ও জ্বালাও-পোড়াও কর্মকা-ে অংশগ্রহণ করেছে।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাভারের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সাভার মডেল থানা চত্বরে এক প্রেস বিফিংয়ে তিনি এসব বলেন।
সৈয়দ নুরুল ইস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে। নজিরবিহীন তা-ব চালানো হয়েছে। যারা এমনটা করেছে তাদের লক্ষ্য ছিল, শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো। ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকা-ের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের ওপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়ায়-গন্ডায় আদায় করে নিবে।
গতকাল জুমুয়াবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকার কেনা গুলি, টি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবির আন্দোলন দমনে বলপ্রয়োগ ও তার সুযোগে স্বার্থান্বেষী সহিংস মহলের অপতৎপরতা যুক্ত হয়ে সংঘটিত অভূতপূর্ব প্রাণহানি ও ভয়াবহতাকে সুশাসনের প্রকট ঘাটতির নির্মমচিত্র হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি চাকরিতে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনকে অভূতপূর্ব সহিংসতায় রূপান্তরের ফলে এখন পর্যন্ত দু’শ-র বেশি প্রাণহানির ঘটনা গণমাধ্যম সূত্রে জানা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, একই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার জেলেবুতে অভিযান চালিয়ে ১০২ জন বিদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। এদের মধ্যে ৩২ জন বাংলাদেশি ও ২৯ জন নারী রয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয় এ অভিযান। প্রায় ২৩ ঘণ্টা অভিযান চালিয়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং।
তিনি বলেন, নির্মাণ সাইট, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, দোকান এবং আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০২ বৈধ কাগজপত্রহীন বিদেশি কর্ম বাকি অংশ পড়ুন...












