মেহেরপুর সংবাদদাতা:
চলতি মৌসুমে পাট চাষ নিয়ে উৎপাদন বিপর্যয়ের শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়া, পোকার আক্রমণসহ বিভিন্ন সমস্যা যেন পিছু ছাড়ছে না কৃষকদের। মৌসুমের শুরুতে দেশব্যাপী চলা দাবদাহ ও অনাবৃষ্টির কারণে তুলনামূলকভাবে পাটের উচ্চতা কম বেড়েছে আর আবহাওয়া অনুকূল না থাকায় ছোট ছোট পাট গাছেই ধরছে ফুল ও ফল। বৃষ্টি না হওয়ায় মারাও গেছে বেশ কিছু পাট গাছ। এর মাঝে বেড়ে ওঠা পাটগুলো নিয়েও শেষ সময় এসে দেখা দিয়েছে পানির সমস্যা।
অনাবৃষ্টির কারণে খাল-বিল, পুকুর, ডোবায় পানি না থাকায় পাট পচানো নিয়ে বিপাকে পড়ছেন চাষিরা। স্যালোমেশিনে পানি দিয়ে বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুরের বিভিন্ন মাঠে প্রায় ৬০ হেক্টর জমিতে মাচা পদ্ধতি ব্যবহার করে পুষ্টিগুণসমৃদ্ধ সবজি চিচিঙ্গার আবাদ করা হচ্ছে। স্বল্প সময় ও অল্প খরচের এ সবজি চাষে লাভবান হচ্ছেন অনেক কৃষক। এখন চিচিঙ্গা তোলার ভরা মৌসুম। জেলার বিভিন্ন বাজারে এখন ভালো দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা। জেলার মানুষের তরকারি চাহিদা মিটিয়েও বিভিন্ন এলাকার পাইকার ব্যবসায়ীরা ট্রাকভর্তি করে চিচিঙ্গা নিয়ে যাচ্ছেন ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে। প্রতিকেজি চিচিঙ্গা পাইকারি বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা। আর খুচরা বাজারে এ বাকি অংশ পড়ুন...
নগরের মুরাদপুর এলাকায় গত ১৬ জুলাই আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় গ্যারেজ মিস্ত্রি এনামের সন্তান আকাশ। ১৮ বছরের এই ছেলে ১০দিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যন্ত্রণায় কাতরাচ্ছে।
নগরের আতুরার ডিপো এলাকার বাসিন্দা গ্যারেজ মিস্ত্রি এনামের আয় দিয়ে চলে চার সদস্যের পরিবার। বাবাকে সহায়তার আশায় মুরাদপুরে একটি গ্যারেজে কাজ শিখছিল আকাশ। এনাম বলেন, আকাশের অপারেশনের জন্য ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছি। সঙ্গে আছে ওষুধের দাম। ছেলে কখন সুস্থ হয়ে উঠবে-জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনকে কেন্দ্র করে টানা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে ব্যাংকে লেনদেন হয়নি। এটিএম বুথেও ছিল টাকার স্বল্পতা। কয়েকটি ব্যাংকের সার্ভারও ডাউন ছিল। লেনদেন সমস্যা তৈরি হয় মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি এমএফএস সেবার ক্ষেত্রেও। এসব কারণে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। গত বুধবার সীমিত পরিসরে ব্যাংক খোলার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রায় ২৫ হাজার ৫২১ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো ধার নিয়েছে প্রায় দেড় হাজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাশকতাকারীরা চিহ্নিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মানুষ বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি। আমরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছিলাম যে, বাঙালি এই কাজ (ধ্বংসযজ্ঞ) কীভাবে করতে পারে! পরবর্তীতে মনে হয়েছে য বাকি অংশ পড়ুন...












