কর আদায় ব্যবস্থা সহজ করতে চায় এনবিআর
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য কর আদায়ের ওপর একটা চাপ থাকবে। এ অবস্থায় কর আদায় ব্যবস্থাপনা সহজীকরণের ওপর জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেছেন, কর আদায় সহজীকরণের বিষয়েও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে এ প্রক্রিয়া আরও সহজীকরণ করতে হবে। এক্ষেত্রে অন্য দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে আছি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেছেন, ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস সব খাতে ই-পেমেন্ট করার নির্দেশনা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দেওয়া হয়েছে। তারা আমাদের ভালোর জন্য বলে সবকিছু। সেসব আমরা দ্রুত করতে পারি না, তাই আইএমএফের একটা তাগিদ থাকে।
তিনি বলেন, খসড়া আয়কর আইনেও কর পরিশোধের প্রক্রিয়া সহজীকরণের অনেক বিষয় আনা হয়েছে। করজাল বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে রিটার্ন ফরম সহজ করা এবং অনলাইনে জমা দেওয়ার বিষয়ে কাজ করছি আমরা।
করোনা মহামারি পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে ব্যক্তি-শ্রেণির করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ও আয়করের হার করদাতার জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে ব্যক্তি-শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন তেলের মজুত আছে
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধের ষষ্ঠ দিনের সারসংক্ষেপ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উপসাগরীয় দেশগুলোতে সব হামলাই ইরানি নয়, মার্কিন-ইসরায়েলি ফাঁদও হতে পারে’
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে বাড়তে পারে বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যয়
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে ব্রয়লারের কেজি ২৩০ টাকা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেয়া যাবে ২ লিটার, প্রাইভেটকার ১০
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)