আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী- এমনটাই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বর্তমানে সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক হচ্ছে’ বলেও দাবি করেছে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলারি ঝালুঝনি।
এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছিলো, বাখমুত দখলে এসে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে।
তাদের তীব্র হামলা সত্ত্বেও ‘অসাধারণ প্রচেষ্টার’ মাধ্যমে বাখমুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে ইউক্রেনের সেনারা।
সাম্প্রতিক সময়ে যুদ্ধঠবাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
ধু ধু বালুচরের তিস্তা নদীর বুকে হঠাৎ পানি বেড়েছে, এ কারণে শঙ্কিত হয়ে পড়েছেন লালমনিরহাটের তিস্তাপাড়ের কৃষকরা। গত বছর এমন দিনেই হঠাৎ ধেয়ে আসা বন্যায় ভেসে গেছে কৃষকদের কষ্টার্জিত সোনালি ফসল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে তিস্তা নদীর সব খেয়াঘাট চালু করেছে মাঝি-মাল্লারা। এর আগে জুমুয়াবার বিকেলেও হেঁটে তিস্তা নদী পাড়ি দিয়েছেন নদীপাড়ের মানুষ।
জানা গেছে, ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ঐতিহাসিক এই তিস্তা নদী। লালমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমাদ্বান শরীফের শুরু থেকেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিক। রোজায় এসে খাবারের দামের এই ঊর্ধ্বমুখী সারাদেশের ন্যায় ঝালকাঠির মানুষকে আরও কষ্টে ফেলেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। তাই তারা এখন তাকিয়ে থাকেন খোলাবাজার (ওএমএস) ও টিসিবির পণ্যের দিকে। কিন্তু তাতেও নেই স্বস্তি। চাহিদার চেয়ে খাদ্যপণ্যের বরাদ্দ কম থাকায় অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এমনকি পরপর কয়েক দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না পণ্য।
রমাদ্বান শরীফ উপলক্ষে সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ে। চাল, ডà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোজার শুরুতেই রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, এলাচ, আলু, হলুদ, আদা, তেজপাতা, ডিম ও খেজুরের দাম বেড়েছে। অন্যদিকে আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এমন তথ্য জানানো হয়েছে।
টিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোজার প্রথমদিন এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৮-১৭২ টাকা। দাম বেড়ে বোতলের পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৭০-৮৯০ টাকা, যা আগে ছিল ৮৭০-৮৮০ টাকা। খোলা পাম অয়েলের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৯৭১ সালে পাক-হানাদার বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে এ স্বীকৃতি দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের বিভিন্ন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাড়ে সাত কোটি মানুষের মধ্যে তিন ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য প্রায় ৩৮ বছর পর গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাঝে দুটি ট্রাইব্যুনালে বিচারকার্য চালানো হলেও বর্তমানে চলছে একটিতেই। ফলে বিচারক ও প্রসিকিউটরদের নিরলস পরিশ্রমের পরও মামলাগুলো নিষ্পত্তিতে আসছে ধীরগতি। এ অবস্থা কাটিয়ে উঠতে আরও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন দেখে ছন সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিনে ট্রাইব্যুনালের জনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কয়েক দশকের। এই ইস্যুতে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দু’টি। এই পরিস্থিতিতে তীর্থযাত্রার জন্য পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার পরিকল্পনা করছে ভারত।
মূলত পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে এই করিডোর খোলার চেষ্টা চালাবে ভারত। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা পীঠ তীর্থযাত্রার জন্য পাকà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরী করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনো ব্যাংকে গচ্ছিত আছে, সেই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সব মানুষকে বন্দি করে রেখেছে। এভাবে চলঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘১ কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই। আপনাকে ব্যক্তিগতভাবে ১৪ লাখ দিছি না?' সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই টেলিফোন কথোপকথনের সত্যতা পাওয়া গেছে। ঘুষ লেনদেনের এই ঘটনা ঘটেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার মধ্যে।
ওই টেলিফোন আলাপচারিতায় ছিলেন বর্তমানে সিআইডির চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) আকসাদুদ জামানের স্ত্রী তাহমিনা ইয়াসমিন এবং ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কায়সার রিজভী কোরায়েশি। প্রায় এক বছর তদন্ত করে এ ঘটনার সত্যতা পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণাঠবাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রোযা এলেই বেড়ে যায় শসার দাম। তবে বাড়তি দামের খুব সামান্যই পাচ্ছেন কৃষক। বাড়তি দামের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। রাজশাহীর তিনটি বাজার ঘুরে দেখা গেছে, তিন হাত ঘুরে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে দাম বেড়েছে ২৫ টাকা।
সরেজমিনে রাজশাহীর পাইকারি মোকাম খড়খড়ি বাজার, মাস্টারপাড়া বাজার ও খুরচা বাজার ঘুরে দেখা গেছে, ভোর ৫টায় কৃষক যে শসা ৪৫ টাকায় বিক্রি করেছেন, সকাল আটটা বাজতেই খুচরা বাজারে সে শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
খড়খড়ি বাজারে দেখা যায়, পবার চাষি মোসলেম উদ্দিন এসেছেন শসা নিয়ে। তিনি জানান, গতকাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত নয় মাসে ৪০ শতাংশের বেশি কমেছে। পণ্যটির মূল্য এখন ১৫ মাসের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দামও কমেছে ৮১ শতাংশ। যদিও দেশের বাজারে এখনই জ্বালানি পণ্যের এ মূল্যপতনের সুফল পাচ্ছেন না দেশের মানুষ।
দেশে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি পণ্যের দাম সমন্বয় করা হবে। যদিও সংশ্লিষ্ট বিভাগগুলো এখন বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম কমলেও তা স্থিতিশীল নয়। তাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায় পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি।
উল্লেখ্য, ১৪৪৪ হিজরী সনের পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ২২ আশির (১৩৯০ শামসী), (২২ মার্চ খৃ.) দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রু’ইয়াতিল হিলাল’ উনার ঠবাকি অংশ পড়ুন...












