আ’লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না -ফারুক
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যতই ছলচাতুরী করুক, যতই গল্প বানাক, যতই নির্যাতন করুক, তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, আওয়ামী লীগ গত ১৪ বছরে ৬২ হাজার কোটি টাকা চুরি করেছে বিদ্যুৎ খাত থেকে। আর একটা ভুয়া মামলা, যে টাকা এখনো ব্যাংকে গচ্ছিত আছে, সেই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ শুধু বেগম জিয়া নয়, সরকার দেশের সব মানুষকে বন্দি করে রেখেছে। এভাবে চলতে দেওয়া যায় না।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, এ দেশের গরিব মানুষের খবর আপনারা রাখেন না। আপনারা খবর রাখেন কীভাবে বিদ্যুৎ খাত থেকে চুরি করা যাবে, কীভাবে রিজার্ভের টাকা চুরি করা যাবে, কীভাবে শেয়ারবাজার থেকে চুরি করা যাবে। এ দেশের গরিব-দুঃখী মানুষ তিনবেলা ভালোভাবে খেতে পারছে না, এটা আপনারা খবর রাখেন না।
বিএনপির এই নেতা বলেন, এই সরকার গণতন্ত্রের সরকার না। এদেশের জনগণের সরকার না। গরীব দুঃখী মানুষের সরকার না। এরা হচ্ছে ভোটচোর সরকার। এজন্য এদেশের জনগণ এদের ভোটচোরের সরকার বলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)