দাম বেড়েছে তেল-পেঁয়াজ-মসলার
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রোজার শুরুতেই রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেল, পেঁয়াজ, জিরা, লবঙ্গ, এলাচ, আলু, হলুদ, আদা, তেজপাতা, ডিম ও খেজুরের দাম বেড়েছে। অন্যদিকে আটা, ময়দা, ছোলা, রসুন, শুকনা মরিচ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কমেছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে এমন তথ্য জানানো হয়েছে।
টিসিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রোজার প্রথমদিন এক লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৮-১৭২ টাকা। দাম বেড়ে বোতলের পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৭০-৮৯০ টাকা, যা আগে ছিল ৮৭০-৮৮০ টাকা। খোলা পাম অয়েলের লিটার বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকা, যা আগে ছিল ১২৫-১৩০ টাকা। দাম বেড়ে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা আগে ছিল ১৬-২০ টাকা।
দাম বেড়ে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ২৫ থেকে ৩৫ টাকা।
আমদানি করা হলুদের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা, যা আগে ছিল ১৮০ থেকে ২৩০ টাকা। দেশি হলুদের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা, যা আগে ছিল ২০০ থেকে ২৩০ টাকা।
দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ১৮০ টাকা। তেজপাতার কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ২০০ টাকা। সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৪৫০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ৪৫০ টাকা। ডিমের দাম বেড়ে এক হালি (৪টি) বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।
এলাচের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৬০০ টাকা, যা আগে ছিল এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৩০০ টাকা। লবঙ্গের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা, যা আগে ছিল এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৫০০ টাকা। রোজার আগেই বেড়েছে জিরার দাম। গত ১৯ মার্চ ৪.১৭ শতাংশ দাম বেড়ে জিরার কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা, যা আগে ছিল ৫৫০ থেকে ৬৫০ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)