তিন হাত ঘুরে ৪৫ টাকার শসা হলো ৭০
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রোযা এলেই বেড়ে যায় শসার দাম। তবে বাড়তি দামের খুব সামান্যই পাচ্ছেন কৃষক। বাড়তি দামের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। রাজশাহীর তিনটি বাজার ঘুরে দেখা গেছে, তিন হাত ঘুরে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে দাম বেড়েছে ২৫ টাকা।
সরেজমিনে রাজশাহীর পাইকারি মোকাম খড়খড়ি বাজার, মাস্টারপাড়া বাজার ও খুরচা বাজার ঘুরে দেখা গেছে, ভোর ৫টায় কৃষক যে শসা ৪৫ টাকায় বিক্রি করেছেন, সকাল আটটা বাজতেই খুচরা বাজারে সে শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
খড়খড়ি বাজারে দেখা যায়, পবার চাষি মোসলেম উদ্দিন এসেছেন শসা নিয়ে। তিনি জানান, গতকালের চেয়ে আজ মোকামে দাম একটু বেড়েছে। কাল ৪৩ টাকা করে বিক্রি করেছি। আজ ৪৫ টাকা করে আড়ৎদার কিনে নিলো। মান ভেদে দাম হচ্ছে।
আরেক চাষি শফিকুল ইসলাম এনেছেন ২ মণ শসা। তিনি বিক্রি করলেন ৬২ টাকা দরে। তিনি বলেন, আমার হাইব্রিড শসা। এ শসার চাহিদা বেশি। দেখতে সুন্দর, দাম বেশি। এদিকে সেখান থেকে শসা নিয়ে পাইকাররা বিভিন্ন আড়তে পৌঁছে যান সকালেই। সকাল সাড়ে ৬টায় মাস্টারপাড়া পাইকারি বাজারে দেখা গেল, দেশি শসাই বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে।
ওই বাজার থেকে মুহম্মদ আলাল কিনলেন ২০ কেজি শসা। তিনি বলেন, রোযা এসেছে। আজকে শসার চাহিদা বাড়বে। তাই একটু বেশি কিনলাম। ৬০ টাকা কেজি হিসাবে কিনলাম।
আরেকটু বেলা গড়াতেই আবারও বাড়লো শসার দাম। সকাল সাড়ে ৮টায় সাহেববাজারে আরডিএ মার্কেটের পেছনের কাঁচাবাজারে শসা বিক্রি শুরু করেন আলাল। এবার দাম জানতে চাইলে তিনি বলেন, ৬৫ টাকা কিনেছি, ৭০ টাকা করে বিক্রি করছি। আলালের কাছে থেকে সে দামেই শসা কিনলেন সাহেববাজারের বাসিন্দা মকবুল হোসেন।
মকবুল হোসেন বলেন, রমাদ্বান শরীফে শসা লাগবে। এখন দাম বাড়লে কী করবো? সব কিছুরই দাম বাড়ছে। তাই বলে মানুষ খাওয়া ছেড়ে দেয়নি।
ঘটনা জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, খড়খড়ি থেকে একটা ভ্যান ভাড়া ২০০ টাকা। একভ্যানে কমপক্ষে শসা থাকবে ৩০০ কেজি। তাহলে শসার দামতো এত বাড়ার কথা নয়। এগুলো ব্যবসায়ীদের কারসাজি। এদের ধরতে হবে। পুলিশে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)