ইউক্রেনের বাখমুত দখলে থমকে গেছে রুশ বাহিনী
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের ডনবাস প্রদেশের বাখমুত শহর দখলে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে রুশ বাহিনী- এমনটাই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া বর্তমানে সেখানকার পরিস্থিতি ‘স্বাভাবিক হচ্ছে’ বলেও দাবি করেছে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভেলারি ঝালুঝনি।
এ মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছিলো, বাখমুত দখলে এসে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা আহত বা নিহত হয়েছে।
তাদের তীব্র হামলা সত্ত্বেও ‘অসাধারণ প্রচেষ্টার’ মাধ্যমে বাখমুতে নিজেদের অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে ইউক্রেনের সেনারা।
সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো সাফল্য না পাওয়ায় একটি জয় পেতে মুখিয়ে আছে রাশিয়া। এ কারণে বাখুমত দখল করতে চেয়েছিল তারা।
বাখমুতের সর্বশেষ অবস্থা সম্পর্কে এক ফেসবুক পোস্টে ইউক্রেনের কমান্ডার ইন চিফ বলেছে, ‘যুদ্ধের সম্মুখভাগে ইউক্রেনের জন্য বাখমুতের দিকটি সবচেয়ে কঠিন- আমাদের সেনাদের অসাধার প্রচেষ্টার কারণে, আমরা সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারছি।’
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থল সেনা কমান্ডার ওলেক্সান্ডার সারেস্কি দাবি করে, বাখমুতে যুদ্ধরত রুশ সেনারা ‘ক্লান্ত’ হয়ে পড়েছে।
সে জানায়, প্রচ- ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও বাখমুত দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এতে করে তাদের শক্তি হ্রাস পাচ্ছে।
এই সেনা কমান্ডার আরও জানায়, রুশ বাহিনীর শক্তি হ্রাস পাওয়ার বিষয়টির সুবিধা তুলে নিয়ে বাখমুতে শিগগিরিই পাল্টা আক্রমণ চালাবে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)