নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূরক শুল্কের সর্বোত্তম হার নির্ধারণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
তিনি বলেন, বাংলাদেশ সরকার একটি কার্যকর কর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। পিআরআইও সরকারকে একটি টেকসই কর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তায় আগ্রহী। উচ্চ আমদানি শুল্ক-কাস্টমস ডিউটি, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও সম্পূরক শুল্ক-এ কারণে বাংলাদেশের ভোগ্যপণ্যের দাম আন্তর্জাতিক মানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা রাজস্ব আয়ের তুলন বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। বন্যার আশঙ্কায় কৃষকেরা হাওরে যে যেভাবে পারছেন ধান কাটছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জরুরি সভা করেছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক মুক্তির জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পর এবার গৃহিণীদের রান্নাবান্নার কষ্ট দূর করতে ‘এলপিজি কার্ড’ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।
এলপিজি কার্ড হলো এমন একটি বিশেষ সুবিধা সংবলিত কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নাবান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বা বিশেষ ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস সুবিধা পাবেন। মূলত রান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দল কৌশলে কাছে টানার চেষ্টা করছে। সম্প্রতি বিএনপি ও এনসিপি নেতাদের বক্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
তারা বলছেন, আওয়ামী লীগ বা দলটির ভাতৃপ্রতিম সংগঠনের অভিযুক্ত নন এমন নেতা-কর্মী-সমর্থকদের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অধ্যাদেশ আইন করে বহাল রাখায় এই সুযোগ নিতে চাচ্ছে বিএনপি ও এনসিপি।
আর এ ধরনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে অভিযান চালানো হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গ্রিডে খুব শিগগিরই বিপুল পরিমাণ অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এপ্রিল মাসের শেষ দিকে নতুন করে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর ফলে বর্তমানের সংকটময় রেশনিং ব্যবস্থা অনেকটাই কমে আসবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এই আশাব্যঞ্জক তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টদের ধারণা অনুযায়ী আসন্ন গ্রীষ্মে দেশব্যাপী বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৭ হাজার থেকে ১৮ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিপুল পরিমাণ প্রয়োজন সামাল বাকি অংশ পড়ুন...
যোদ্ধাদের হামলায় ধ্বংস হওয়ার আগমুহুর্তে টার্গেটে দখলদারদের ট্যাংক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলমান তাপপ্রবাহে ঝুঁকিতে রয়েছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করা এক কোটিরও বেশি কোমলমতি শিশুশিক্ষার্থী। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে তারা বিদ্যালয়ে ক্লাস করছে। এতে বিদ্যালয়ে যেতে-আসতে এবং ক্লাস করতে গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের এ সময়সূচি পরিবর্তন করে দুপুর ১২টার মধ্যে ছুটি ঘোষণার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বৈষম্য নিরসন ফোরাম’। একই সঙ্গে সংগঠনটি সপ্তাহের শনিবার বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টিও বিবেচনার অনুরোধ করেছে।
গতকাল ইয়াওমুল আহ বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
বোরো আবাদে সেচ নিয়ে যখন দুঃশ্চিন্তায় কৃষক, তখন মহান আল্লাহ পাক উনার রহমত হয়ে নেমে এসেছে বৃষ্টি। শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে আগামী দুই থেকে তিনটি সেচ সাশ্রয় হয়েছে কৃষকের। ফলে সেচ খাতে ৫০ কোটি টাকার অর্থ সাশ্রয় হচ্ছে। কমবে বোরোর উৎপাদন খরচও।
রংপুর কৃষি বিভাগ সূত্র জানায়, দোনপ্রতি (২৪ শতক) কৃষকের একবার সেচ দিতে খরচ হয় প্রায় ১২৫ টাকা। তিন বার সেচ দিতে দোনপ্রতি কমপক্ষে ৩৭৫ টাকা খরচ করলে হেক্টর প্রতি কৃষকের খরচ হতো ৩ হাজার ৭০০ টাকা। এ বছর রংপুরে ১ লাখ ৩২ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হিসাব বাকি অংশ পড়ুন...












