আ.লীগ নেতাকর্মীদের দলে ভেড়ানোর চেষ্টা
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দল কৌশলে কাছে টানার চেষ্টা করছে। সম্প্রতি বিএনপি ও এনসিপি নেতাদের বক্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
তারা বলছেন, আওয়ামী লীগ বা দলটির ভাতৃপ্রতিম সংগঠনের অভিযুক্ত নন এমন নেতা-কর্মী-সমর্থকদের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অধ্যাদেশ আইন করে বহাল রাখায় এই সুযোগ নিতে চাচ্ছে বিএনপি ও এনসিপি।
আর এ ধরনের সুযোগ এলে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কিছু নেতাকর্মী বিভিন্ন কারণে সে সুযোগ কাজে লাগাতে পারেন, এমন ধারণাও তৈরি হয়েছে।
গত ১৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ বলেছে, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কী সাবেক পরিচয়, তা আমাদের কাছে মুখ্য নয়।
কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করেছে-ছাত্রদল হোক, ছাত্রশিবির হোক, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ হোক; সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে কোনো ফ্যাসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ বা দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তি এনসিপিতে আসতে পারবে না।
এনসিপি নেতার ওই বক্তব্যের মাধ্যমে সেই সম্ভাবনাটি অনেকটা স্পষ্ট হয়েছে যে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তুলনামূলক স্বচ্ছ নেতাকর্মীরা এনসিপিতে আসতে চাইলে তাদের দলে নেওয়া হতে পারে।
অন্যদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও বিভিন্ন সময়ে একই ধরনের অবস্থান ব্যক্ত করেছেন। দলটির একাধিক নেতা বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে এক কাতারে ফেলা উচিত নয়। যারা দুর্নীতি, লুটপাট বা স্বৈরাচারী কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন না এবং ফ্যাসিবাদী কর্মকা-কে সমর্থন করেননি, তাদের প্রতি সহনশীল হওয়া উচিত। বিএনপির কোনো কোনো নেতা বলেছেন, আওয়ামী লীগের যারা দুর্নীতি, লুটপাট, অত্যাচার-নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা এসবের জন্য দায়ী নন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা কেউ কেউ স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করেছেন। বিএনপির নেতাকর্মীরাও অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতা দিয়েছেন, যাতে তারা কোনো সমস্যায় না পড়েন। আবার কেউ কেউ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছেন এবং বিএনপির পক্ষ থেকেও তাদের প্রতি কোনো বাধা দেওয়া হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












