নিজস্ব প্রতিবেদক:
তিস্তা নদীর পাড়ে দুটি খাল খননের বিষয়ে নয়াদিল্লির কাছে নোট ভারবালের (কূটনৈতিকপত্র) মাধ্যমে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
তিস্তায় পশ্চিমবঙ্গের খাল খননের বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি পাঠানোর কথা। পানিসম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে কিনা, পররাষ্ট্রসচিবের কাছে জানতে চান সাংবাদিকরা।
জবাবে মাসুদ বিন মোমেন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসা আসন্ন পবিত্র রমাদ্বান শরীফ মাসে ঢাকা শহরের পানি সরবরাহ স্বাভাবিক রাখার সামগ্রিক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে ঢাকা ওয়াসার সব পানি শোধনাগার ও পানির পাম্পগুলো নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা চালু থাকবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন রমাদ্বান শরীফে ঢাকা ওয়াসার পানি সরবরাহ নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তাকসিম এ খান বলেন, বিদ্যুৎ বিভ্রাটকালীন লোডশেডিং, লো-ভোল্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মুসলমানদের জন্য বড় একটি বিষয় রোযা ও ঈদ। আর এই ঈদকে ঘিয়ে প্রবাসীরা দেশে থাকা পরিবার-পরিজনের কাছে বেশি বেশি অর্থ (রেমিটেন্স) প্রেরণ করে থাকেন। যে কারণে আগামী জুন পর্যন্ত বাড়তে থাকবে রেমিটেন্স প্রবাহ। দেশের রিজার্ভও থাকবে স্বস্তিতে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, আমি আশাবাদী ধীরে ধীরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সামনে দুটি ঈদ আছে। কয়দিন পর শুরু হচ্ছে রমাদ্বান শরীফ মাস। এই রমাদ্বান শরীফ ও ঈদ উপলক্ষে প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্স পাঠাবেন। রমাদ্বান শরীফের পর কোরবানির ঈ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, দাওয়াতি শাখার প্রধান মাইমুন এবং অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান রাকিব এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। সংগঠনের আমিরসহ শীর্ষস্থানীয় এই তিন নেতা পাহাড়ি এলাকা ছেড়ে সমতলে আশ্রয় নিয়েছে। দেশের মধ্যেই তারা কোথাও আত্মগোপনে থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ২০২২ সালের ২০ অক্টোবর থেকে দেশের বিভি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দামের দিক দিয়ে দেশে ইতিহাস গড়লো রড। নির্মাণশিল্পের অন্যতম এই উপকরণটির দাম এখন লাখ টাকা ছাড়িয়েছে। গত পাঁচ মাসের ব্যবধানে প্রতি টন রডের দাম বেড়েছে ১৪-১৫ হাজার টাকা।
বর্তমানে খুচরা বাজারে প্রতি টন রড কিনতে হচ্ছে এক লাখ ৫০০ টাকায়। ফলে দেশের শীর্ষ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম, একেএস, জিপিএইচ ব্র্যান্ডের রড এখন লাখ টাকায় কিনতে হচ্ছে। তবে দেশীয় ইস্পাত শিল্পের আরেক ব্র্যান্ড কেএসআরএমের লোহার রড পাওয়া যাচ্ছে লাখ টাকার কমে। সবশেষ বৃহস্পতিবার সকালে এই ব্র্যান্ডের রড টনপ্রতি ৯৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোযার আগেই হু হু করে বাড়ছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, সবজিভেদে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে। দুই একটি ছাড়া কোনও সবজিই ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
গতকাল জুমুয়াবার রাজধানীর একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে তুলনামূলক প্রায় প্রতিটি সবজিরই দাম বেড়েছে। দুই একটি ছাড়া কোনও সবজিই ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ঢেঁড়স ১০০ থেকে ১১০ টাকায়, করলা ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। কেজিপ্রতি সিম বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এক বছরে তিনটি ঈদের আমেজ নিশ্চয় মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তবে এমন ঘটনা বিরল। বিরল হলেও এমনটাই ঘটতে যাচ্ছে ২০৩০ সালে। সেবার এক বছরে দুটি রমজান এবং ঈদুল আজহার আমেজ পাবেন মুসলিমরা। এমনটাই জানিয়েছেন সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবর, এক বছরে দুবার রমজান মাস পাওয়ার মূল কারণ হলো চান্দ্র এবং সৌর বছরের মধ্যকার পার্থক্য। মুসলিমরা সাধারণত হিজরি সাল গণনা করে থাকেন চাঁদের ওপর ভিত্তি করে। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গণনা করা হয় সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনের সময় বি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) পরে দেউলিয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংক। আর এবার পতনের ঝুঁকিতে পড়েছে ফার্স্ট রিপাবলিক নামে যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংক। আর এরই জেরে তোড়জোড় শুরু করেছে শীর্ষ মার্কিন ব্যাংকগুলো।
পতনের আশঙ্কার কারণে অগ্রিম সতর্কতা হিসেবে ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার জমা করেছে শীর্ষ ব্যাংকগুলো। জুমুয়াবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে একের পর এক ব্যাংক পতনের পর মার্কিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নয়, বিএনপিই সংবিধান ‘কাটাছেঁড়া করে ক্ষতবিক্ষত করেছে’ বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মুক্তিযুদ্ধের পরপর রচিত বাহাত্তরের সংবিধান ‘কাটাছেঁড়া করা’ নিয়ে আক্ষেপ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে দোষারোপ করার এক সপ্তাহ পর এই পাল্টা অভিযোগ আনলেন তিনি।
ওবায়দুল কাদের জানিয়ে দিলেন, এই সংবিধান ‘এই মুহূর্তে আর পরিবর্তন করা সম্ভব নয়’। কাজেই শাসনতন্ত্রে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই ভোট হবে।
গতকাল জুমুয়াবার ধানম-িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিকভাবে কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বছর প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়। বেশি ভাড়া নির্ধারণ করায় এনিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের দুই দফায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এমনকি গত ১২ মার্চ হজের খরচ কমাতে হাইকোর্টে রিট করা হয়।
এরপর গত ১৫ মার্চ হজ প্যাকেজের খরচ কমানোর জন্য সরক বাকি অংশ পড়ুন...












