রোযার আগেই অস্থির সবজির বাজার, মাছেও উত্তাপ
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রোযার আগেই হু হু করে বাড়ছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিক্রেতারা বলছেন, সবজিভেদে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে। দুই একটি ছাড়া কোনও সবজিই ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
গতকাল জুমুয়াবার রাজধানীর একাধিক বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে তুলনামূলক প্রায় প্রতিটি সবজিরই দাম বেড়েছে। দুই একটি ছাড়া কোনও সবজিই ৪০ থেকে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ঢেঁড়স ১০০ থেকে ১১০ টাকায়, করলা ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। কেজিপ্রতি সিম বিক্রি হচ্ছে ৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, আলু পোলান্ড ৩০, দেশি ছোট আলু ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়াও কাঁচামরিচ ১৩০ থেকে ১৪০ টাকায়, ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, এক হালি লেবু আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
দাম প্রসঙ্গে রবিউল ইসলাম নামক এক সবজি বিক্রেতা বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেকটাই বেড়েছে। কারণ হলো, শীতকালীন সবজিগুলো বাজার থেকে চলে যাচ্ছে আবার ঝিঙে-চিচিঙ্গা-পটলসহ গরমের সবজি নতুন আসছে, তাই এগুলোর দামও বেশি।
আলমগীর হোসেন নামক আরেক ক্রেতা বলেন, মাছ-গোশতের চেয়ে সবজিটা মানুষের সবসময়ই প্রয়োজন হয়, বাজারে দেখছি এটার দামই বেশি। টমেটো ছিল গত সপ্তাহেও ২০ থেকে ৩০ টাকা, আজকে দেখছি ৪০ টাকা। ছোট একটা ফুল কপি ৪০ টাকা। আমরা না হয় কোনরকমে খেয়ে-পরে বাঁচতে পারবো, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো ভয়াবহ হয়ে যাবে।
মুরগির পর এবার মাছের বাজারেও আগুন:
অন্যান্য পণ্যের মতো সব ধরনের মাছেরই বাড়তি দাম যাচ্ছে। ক্রেতারা দাম শুনে রীতিমতো অস্বস্তিতে পড়ে যাচ্ছেন। বাজারে পাঙাস মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, তেলাপিঁয়া আকৃতিভেদে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা, রুই মাছ প্রতি কেজি ৩৫০ টাকা, চাষের কই প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
আগে এই মাছগুলো তুলনামূলক কম থাকায় এসব মাছগুলোর প্রতি সাধারণ নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদা বেশি থাকতো। ফলে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হতো এসব মাছগুলোই, কিন্তু কিছুদিন ধরে এসব মাছগুলোরও দাম বৃদ্ধি পেয়েছে।
মাছের দাম বৃদ্ধির বিষয়ে গুলশান সংলগ্ন লেকপাড় মাছ বাজারের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কিছু দিন ধরে সব ধরণের মাছের দাম বাড়তি যাচ্ছে। পাঙাস, তেলাপিঁয়া, চাষের কই আগে সবচেয়ে বেশি বিক্রি হতো সব বাজারেই কিন্তু এখন বাড়তি দামের কারণে এগুলোর বিক্রিও কমেছে। মূলত মাছের ফিডের দাম বৃদ্ধির পর থেকে মাছের দাম বাড়তি যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, আহত ২
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ, মুসলমানদের তীব্র ক্ষোভ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার একসঙ্গে ১২৫ জনকে সীমান্তে জড়ো করেছে বিএসএফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর সেনাসহ পুড়ছে দখলদারদের সেনাবাহী যুদ্ধযান।
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)