এবারও গরমে ভোগাবে লোডশেডিং
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে এখন গড়ে বিদ্যুতের চাহিদা ১০ থেকে ১২ হাজার মেগাওয়াট। কিন্তু আসন্ন রমজানে এবং সেচ মৌসুমে এ চাহিদা ১৬ হাজার মেগাওয়াটে দাঁড়াবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে সরকার।
যদিও গত বছর যখন ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এ বছরই শেষ। আগামী বছর এ সমস্যা আর থাকবে না।’ কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা! গত বছরের তুলনায় এবার বিদ্যুতের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও আমদানি। এ অবস্থায় গতবারের তুলনায় লোডশেডিং বাড়বে বৈ কমবে না।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, গত বছরের তুলনায় এবার বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা ধারণা করছি, এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াট হবে। গত বছর আমাদের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজারে মেগাওয়াট। তবুও আমাদের লোডশেডিং করতে হয়েছে।
তিনি বলেন, এবারের চাহিদা পূরণ করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্যাস থেকে সাড়ে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু সেটা এখন কমে গেছে। অন্যদিকে শিল্প খাতে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। কিছু কারখানার গ্যাস ছাড়া বিকল্প জ্বালানি নেই। ফলে শিল্প খাতে দেওয়ার পর যে পরিমাণ গ্যাস থাকবে তা দিয়ে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য জন্য পেট্রোবাংলার কাছে ১৩০০ কোটি ঘনফুট গ্যাস চাওয়া হয়েছে।
তিনি বলেন, কয়লা থেকে সাড়ে তিন হাজার মেগাওয়াট আর ফার্নেস অয়েল থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। রামপাল, পায়রা ও বরিশালের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এবং বড়পুকুরিয়াসহ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন হাজার ৫০০ মেগাওয়াট পাওয়া যাবে। নবায়নযোগ্য খাত থেকে পাওয়া যাবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। ডিজেলের দাম এখন বেশি থাকায় আপাতত তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে না। খুব বেশি প্রয়োজন হলে ডিজেলের ব্যবহার করা যেতে পারে। সবমিলিয়ে প্রায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এখন সম্ভাব্য ঘাটতি থাকছে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এ ঘাটতি মেটাতে লোডশেডিংয়ের দিকে যাওয়া হতে পারে। তবে সেটা দুর্বিষহ পর্যায়ে যাবে না।
মোহাম্মদ হোসাইন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রতি ৬ ঘণ্টায় আধা ঘণ্টা করে লোডশেডিং করা হতে পারে। অথবা ১০ ঘণ্টায় এক ঘণ্টা করে লোডশেডিং করা হতে পারে। অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ দুই ঘণ্টা লোডশেডিং করা হবে।এভাবে লোডশেডিং করা হলে খুব একটা ভোগান্তি হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এখন জ্বালানির সংস্থান করাই বড় চ্যালেঞ্জ। নিয়মিত ঋণপত্র (এলসি) খুলতে না পারায় জ্বালানি তেল আমদানি ও সরবরাহে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এদিকে এলএনজি আমদানিতে ১৯৪ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। দেশে উৎপাদিত গ্যাসের জন্য বহুজাতিক কোম্পানিকে মাসে ৫ কোটি ডলার পরিশোধ করতে হয় প্রতিষ্ঠানটির। কিন্তু মূলধনের অভাবে বিল পরিশোধ করতে পারছে না পেট্রোবাংলা। এছাড়া এলএনজি আমদানির শুল্ক-কর বাবদ ১২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে তাদের। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ের বিল পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের কাে ছ ৪ হাজার ২১০ কোটি ৮৫ লাখ টাকা চেয়েছে পিডিবি। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে রয়েছে শঙ্কা।
ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা শামসুল আলম বলেন, সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। মূল্যবৃদ্ধির বিনিময়ে জনগণ যেটা চায় সেটা হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সেটাও যদি সরকার নিশ্চিত করতে না পারে তাহলে এটা তাদের ব্যর্থতা। তাই সরকারকে এখন পরিকল্পনামাফিক বিদ্যুৎ উৎপাদনে জোর দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












