পাহাড় ছেড়েছে শীর্ষ ৩ সন্ত্রাসবাদী!
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সন্ত্রাসবাদী সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, দাওয়াতি শাখার প্রধান মাইমুন এবং অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান রাকিব এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। সংগঠনের আমিরসহ শীর্ষস্থানীয় এই তিন নেতা পাহাড়ি এলাকা ছেড়ে সমতলে আশ্রয় নিয়েছে। দেশের মধ্যেই তারা কোথাও আত্মগোপনে থাকতে পারে বলে ধারণা করছে র্যাব। তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ২০২২ সালের ২০ অক্টোবর থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৫৯ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সংগঠনটিকে পাহাড়ে থাকা খাওয়া প্রশিক্ষণ এবং কার্যক্রমের সহায়তাকারী বান্দরবানের উপজাতি বিচ্ছিন্নতাবাদী বম জাতিগোষ্ঠীর গড়া নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, ঘর ছাড়া তরুণদের মধ্যে আরও ৪০ জন এখনও ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে তারা বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণও নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর সন্ত্রাসী সংগঠনের ক্যাম্প থেকে পালিয়ে তারা বিভিন্ন পাহাড়ে অবস্থান নিয়েছে। আবার অনেকে পাহাড় থেকে সমতলের দিকে এসেছে। এরই মধ্যে বেশ কয়েক ধাপে সামরিক প্রশিক্ষণ পাওয়ায় সেই তরুণরা এখন দক্ষ হয়ে উঠেছে। যেকোনও জায়গায় যেকোনও পরিস্থিতিতে যেকোনও ধরনের হামলা করার সক্ষমতা তাদের রয়েছে। তবে পালিয়ে থেকে সন্ত্রাসী সংগঠনগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সব জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফজরের নামাজ চলাকালে মসজিদে গুলি, আহত ২
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গতানুগতিক কার্যক্রমে আটকা মশক নিধন
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অরুণাচলে ১৫টি মসজিদ বন্ধ, মুসলমানদের তীব্র ক্ষোভ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার একসঙ্গে ১২৫ জনকে সীমান্তে জড়ো করেছে বিএসএফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর সেনাসহ পুড়ছে দখলদারদের সেনাবাহী যুদ্ধযান।
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘খাইতে দেয় নাই, ১৬ জনের মধ্যে ৪ জন বাঁইচা আছি’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দিবে না ভারত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)