আল ইহসান ডেস্ক:
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ এর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। শোক জানিয়ে দলটি তাদের আগে ঘোষিত সোমবারের হরতাল পরিবর্তন করে মঙ্গলবার পালনের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত শনিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারকর বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে রুলের শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি নির্ধারণ করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক সেলিম ও বিচারক শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন।
বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
গতবারের তুলনায় চলতি মওসুমে জেলায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও লাভের আশায় চাষিরা এ ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত মওসুমে (২০২২) জেলার ৮ উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মওসুমে এ জেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছড়িয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
পেঁয়াজের চাহিদা মেটাতে জেলায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে মন কষাকষি হলেও জাতীয় পার্টি (জাপা) আসন্ন সংসদ নির্বাচনে থাকছে। লাঙলের প্রার্থী থাকবে ২৮৩ আসনে। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেল সাড়ে তিনটার দিকে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি ছিল ভালো নির্বাচন করার। তাদের আচরণে মোটামুটি আস্থা এসেছে। তাই নির্বাচনে থাকবে জাপা।
তিনি বলেন, ২৮৩ আসনে লাঙলের প্রার্থী থাকবে। জোরদারভাবে নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছে প্রত্যাহারের চিঠি জমা দেন।
গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কা- ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র- এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া।
গত জুমুয়াবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এরই মধ্যে গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করে।
সেদিন সে বলেছে, বাংলাদেশের রাজনৈতিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতা সৃষ্টির পুরো চক্র শনাক্ত করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। রেললাইন কাটার সময় উপস্থিত সাত জনকে চিহ্নিত করা হয়েছে। রেললাইন কাটার জন্য ঢাকা থেকে যে দুই জনকে নেওয়া হয়েছিল, তাদেরকেও চিহ্নিত করা হয়েছে।
তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, এ চক্রটি গাজীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে নাশকতা সৃষ্টির জন্য ঢাকা থেকে দুই জন কাটার ম্যানকে ঘটনার দুই দিন আগে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার একট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের হিসাবে আইএমএফ ও এডিবির ১.৯ বিলিয়ন ডলার ঋণ যোগ হওয়ার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দুই ঋণ বিনিয়োগকারীর ঋণ যোগ হওয়ার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৪১ বিলিয়ন ডলার হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হওয়ার আগে গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ১৯. বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার হুমকিতে ‘বাংলাদেশ ভয় পাওয়ার মতো দেশ নয়’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। সঙ্গে যোগ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে অংশ নেন এ ভারতীয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এম জে আকবর বলেন, বাংলাদেশ কোনো ভীতু দেশ নয়। এখানে ভয় দেখালেই কোনো কাজ হবে না। যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে বাংলাদেশ কোনো ভীতু দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা নিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। তা আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে আরও। রোববার দেশের নদী অববাহিকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা কোথাও কোথাও ৫০০ মিটারেরও কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে পরবর্তী (৩-৪) ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকালে রোদের আলো ছড়ালেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে বরফের মতো ঠা-া। এতে করে নিম্ন আয়ের মানুষগুলো শীত নিবারণ করছে খড়কুটো জ্বালিয়ে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকালে পাথর শ্রমিক, চা-শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন-আয়ের বিভিন্ন পেশাজীবীদের কাজে বেরিয়ে যেতে দেখা যায়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল নয়টার দিকে সেখানে রেকর্ড হয় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে সকাল ছয়টায় এই তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সে বাকি অংশ পড়ুন...












