লক্ষ্যমাত্রার বেশি জমিতে পেঁয়াজের আবাদ যশোরে
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
যশোর সংবাদদাতা:
গতবারের তুলনায় চলতি মওসুমে জেলায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও লাভের আশায় চাষিরা এ ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত মওসুমে (২০২২) জেলার ৮ উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মওসুমে এ জেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছড়িয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
পেঁয়াজের চাহিদা মেটাতে জেলায় ৩০০ হেক্টর জমিতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। ‘অসময়ে এ জাতের পেঁয়াজ উৎপাদনে ২ হাজার ৫০০ কৃষককে সার, বীজসহ কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। আবাদ হওয়া গ্রীষস্মকালীন লাল জাতের পেঁয়াজ কাটা শুরু হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমা শুরু হয়েছে।
জেলার ৮উপজেলার মধ্যে চৌগাছা, ঝিকরগাছা ও সদর উপজেলায় অসময়ের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। এছাড়া চৌগাছা, মণিরামপুর ও সদর উপজেলায় অন্য উপজেলার তুলনায় শীতকালীন পেঁয়াজের আবাদ বেশি হয়।
চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের পেঁয়াজ চাষি গোলাম মোস্তফা বাসসকে জানান, এ বছর তিনি ৬৬শতক জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। নতুন পেঁয়াজ কাটা শুরু করেছেন। মোট ১২০ মণ পেঁয়াজ ফলন হবে বলে আশা করছেন। পেঁয়াজ আবাদে তার মোট খরচ হবে ৬০ থেকে ৭০হাজার টাকা।
যশোর শহর কালিবাড়ি এলাকার পেঁয়াজ আড়তদার মেসার্স জননী ভান্ডারের স্বত্বাাজধিকারী কামাল হোসেন জানান, বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। পাইকারীভাবে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতিকেজি ৭০-৮০ টাকা দরে এবং পুরাতন পেঁয়াজ ১৩০-১৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)