নির্বাচনে থাকছে জাপা, প্রার্থী দেবে ২৮৩ আসনে
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে মন কষাকষি হলেও জাতীয় পার্টি (জাপা) আসন্ন সংসদ নির্বাচনে থাকছে। লাঙলের প্রার্থী থাকবে ২৮৩ আসনে। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেল সাড়ে তিনটার দিকে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি ছিল ভালো নির্বাচন করার। তাদের আচরণে মোটামুটি আস্থা এসেছে। তাই নির্বাচনে থাকবে জাপা।
তিনি বলেন, ২৮৩ আসনে লাঙলের প্রার্থী থাকবে। জোরদারভাবে নির্বাচন করবে জাপা। এসব আসনে আওয়ামী লীগের নাকি স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তা দেখার সময় নাই।
জাপাকে ২৬ আসন ছেড়েছে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার প্রার্থী থাকছে না। তবে কয়েকটিতে থাকছে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা।
আওয়ামী লীগের সঙ্গে কত আসনে সমঝোতা হয়েছে, মহাসচিব মুজিবুল হক চুন্নু তা জানাননি। জাপা জ্যেষ্ঠ নেতাদের আওয়ামী লীগ কিছু আসনে ছাড় দিচ্ছে জানিয়ে তিনি বলেছেন, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাতের মধ্যে আসন সংখ্যা জানানো হবে। কিছু কিছু জায়গায় কৌশল থাকতে পারে। তা জানানোর প্রয়োজন নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)