রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের হিসাবে আইএমএফ ও এডিবির ১.৯ বিলিয়ন ডলার ঋণ যোগ হওয়ার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দুই ঋণ বিনিয়োগকারীর ঋণ যোগ হওয়ার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৪১ বিলিয়ন ডলার হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হওয়ার আগে গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ১৯.১৭ বিলিয়ন ডলার।
১.৯ বিলিয়ন ডলার ঋণের মধ্যে আইএমএফ থেকে এসেছে ৬৮৯ মিলিয়ন ডলার এবং এডিবি থেকে এসেছে ৪০০ মিলিয়ন ডলার।
প্রবাসী ও রপ্তানি আয়ের চেয়ে উচ্চ আমদানি বিলের কারণে বাংলাদেশের রিজার্ভ ২০১৯-২০ অর্থবছরের ৩৬ বিলিয়ন ডলার থেকে ২০২২-২৩ অর্থবছরে ২৪.৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬.৪ বিলিয়ন ডলার, বাংলাদেশের জন্য যা সর্বোচ্চ।
রিজার্ভ কমায় সামষ্টিক অর্থনৈতিক চাপ মোকাবিলা, টাকার দরপতন বন্ধ করতে ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বৈশ্বিক ঋণদাতাদের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে সরকার।
চলতি অর্থবছরে দুই কর্মসূচির আওতায় বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা দেওয়ার কথা ভাবছে বিশ্বব্যাংক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)