নিজস্ব প্রতিবেদক:
দেশে ৩ কোটি ৭৮ লাখ (৩৫.৩ শতাংশ) মানুষ তামাক সেবন করে। পাশাপাশি প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব রোগের চিকিৎসায় সরকারের ব্যয় সংক্রান্ত খাত থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের তুলনায় অনেক বেশি। তাই আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সব ধরনের তামাক পণ্যের ওপর কার্যকর করারোপের মাধ্যমে দাম বৃদ্ধির দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত ‘মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত তামাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার মতো সংকট মোকাবেলায় এসংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা-২০২৪’ নামে এই নীতিমালার একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে, যা দ্রুত চূড়ান্ত হবে। গুজব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের পথে অন্যতম বাধা গুজব, মিথ্যাচারসহ নানা ধরনের সাইবার অপরাধ।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান ডিজিটাল যুগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন (২৬) ও সুজন চন্দ্র রায় (২৫) আর তিন পরীক্ষার্থী হলো- মনিষ গাইন (৩৯), পংকজ গাইন (৩০) ও লাভলী মন্ডল (৩০)।
এসময় তাদের কাছ থেকে পরীক্ষার প্রশ্নফাঁস ও প্রশ্নের সমাধান করে দেওয়া চক্রের মূলহোতা অসীম গাইন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূলহোতা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অ্যান্টি ইলিগ্যাল আর্মস রিকোভারী টিম। তাদের কাছ থেকে ছবি ও ভিডিওসহ বিপুল পর্নোগ্রাফি কনটেন্ট জব্দ করা হয়েছে। এছাড়াও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দসহ এক শিশু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ২ জনের মধ্যে টি আই এম ফখরুজ্জামান ওরুফে টিপু কিবরিয়া হলো সেবা প্রকাশনীর কথিত শিশু সাহিত্যিক ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মেট্রোপলিটন পুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, দুর্বল ব্যাংকগুলো রক্ষার নামে কেন্দ্রীয় ব্যাংক স্বেচ্ছাচারীভাবে তুলনামূলক ভালো ব্যাংকগুলোর ওপর একীভূত হওয়ার বোঝা চাপিয়ে দিচ্ছে। সংবেদনশীল ও জটিল এই কাজটি আন্তর্জাতিকভাবে মানদ- ও রীতিনীতি এমনকি কেন্দ্রীয় ব্যাংকের নিজের নীতিমালা না মেনে তড়িঘড়ি করা হচ্ছে। এই প্রক্রিয়া অন্যায়কে সুরক্ষা দেয়ার শামিল।
গত মঙ্গলবার দেয়া এ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুরো প্রক্রিয়াটি প্রথম থেকেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাপিয়ে দেয়ার চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অন্যান্য গোষ্ঠীর সঙ্গে কাঁধ মিলিয়ে একাধিক সময় যুদ্ধ করেছে, তবে সর্বশেষ ৭ অক্টোবরের আক্রমণ প্রমাণ করে এবার ফিলিস্তিনের প্রায় সব উপগোষ্ঠী একত্রিত হয়েছে।
হামাসের প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, পাঁচটি গোষ্ঠী ৭ই অক্টোবরে হওয়া ওই হামলায় অংশ নিয়েছে। অন্য তিনটি গোষ্ঠীও টেলিগ্রামে লিখিত বিবৃতি দিয়ে ওই একই হামলায় অংশ নেওয়ার বিষয়টি প্রকাশ করে।
পিআইজে, মুজাহিদিন ব্রিগেড এবং আল-নাসের সালাহ আল-দীন ব্রিগেড নামে তিনটি গোষ্ঠী জানিয়েছে যে হামাসের পাশাপাশি তারাও ওই দিন ইসরায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তীব্র দাবদাহে রাজধানীতে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এরমধ্যে নগরের বিভিন্ন আবাসিক এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। এছাড়া অনেক এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ রয়েছে।
গুলশান ৫৫ নম্বর রোডের বাসিন্দা মাহতাব উদ্দিন। আলাপকালে তিনি বলেন, তীব্র তাপপ্রবাহ শুরুর পর থেকে ওয়াসার লাইনে পানি ঠিকমতো পাওয়া যায় না। অর্থাৎ আগে যখনই মোটর চালু করা হতো, লাইনে পানি পাওয়া যেত। এখন দিনের নির্দিষ্ট সময়ে ওয়াসা লাইনে পানি দিচ্ছে। এর বাইরে অন্য সময়ে লাইনে পানি পাওয়া যাচ্ছে না। দুই দিন আগে বিষয়টি ওয়াসা বাকি অংশ পড়ুন...












