মার্কিন ও ইসরাইলি জাহাজে ইয়েমেনি বাহিনীর নতুন হামলা
নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুটি এবং ইসরাইলের একটি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত বুধবার মার্কিন ও ইসরাইলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন। প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায়। মায়ের্কস ইয়র্কটাউন নামে ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হানে বলে জানান জেনারেল সারি।
একই নৌরুটে আমেরিকার একটি ডেস্ট্রয়ারের ওপর হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। এ হামলায় তারা ড্রোন ব্যবহার করে। পাশাপাশি ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরাইলের ‘এমএসসি ভারাক্রুজ’ নামে একটি জাহাজের ওপর হামলা চালায়।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের জাহাজে হামলা চালিয়ে আসছে। ইয়েমেন বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযানও বন্ধ হবে না।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।