৫২৭ ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক:
১ টা, ২ টা নয়, প্রায় ৫২৭ টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেল ইউরোপীয় ইউনিয়ন। ২০২০-এর সেপ্টেম্বর থেকে ২০২৪- এর এপ্রিলের মধ্যে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সঙ্গে যুক্ত ৫২৭ টি পণ্যে ক্যান্সার উপযোগী দূষিত উপাদান খুঁজে পেল।
যার মধ্যে রয়েছে, বাদাম, তিল বীজ (৩১৩), ভেষজ, মশলা (৬০),ডায়েটিক খাবার (৪৮)-সহ একাধিক খাবারে ক্যান্সার উপযোগী পণ্যের খোঁজ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই প্রায় ৮৭ টি পণ্যের চালান প্রত্যাখ্যান করা হয়েছে এবং বাকিগুলির মধ্যে অনেক পণ্যকেই বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সকল পণ্যের মধ্যেই ইথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে, যেটি মুখ্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান।
যার চিহ্ন ইতিমধ্যেই হংকং এবং সিঙ্গাপুরে আমদানিকৃত একাধিক ভারতীয় পণ্য থেকে পাওয়া গিয়েছিল। এরপরই সেই ভারতীয় পণ্যগুলির ব্যবহার সে দেশে নিষিদ্ধ করা হয়। ইথিলিন অক্সাইড, মুলত বর্ণহীন গ্যাস, কীটনাশক রাসায়নিক পদার্থ এবং জীবাণুমুক্ত স্প্রে হিসেবেও ব্যবহার করা হয়। মুলত ইথিলিন অক্সাইড লিম্ফোমা এবং লিউকোমিয়া ক্যান্সার প্রতিরোধে জীবাণুমুক্ত রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়।
তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিতে ব্যবহৃত একাধিক খাদ্যের উপর অনুসন্ধান চালিয়ে এই রাসায়নিকটি ৫২৫ টি খাদ্য পণ্যে পাওয়া গিয়েছে। যাদের মধ্যে ৩৩২ কি খাবারের উৎস ভারতে। ভারত ছাড়াও আরও একাধিক দেশ রয়েছে।
রামাইয়া অ্যাডভান্সড টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন বলে, ২০২২ এবং ২০২৩ সালে ১২১ টি দূষিত ভারতীয় পণ্য চিহ্নিত করা হয়েছিল কিন্ত তারপরেও ভারত কোনও উপযুক্ত ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।