পানি সংকট, ফুটিয়েও পান করা যায় না
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তীব্র দাবদাহে রাজধানীতে জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এরমধ্যে নগরের বিভিন্ন আবাসিক এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। এছাড়া অনেক এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ রয়েছে।
গুলশান ৫৫ নম্বর রোডের বাসিন্দা মাহতাব উদ্দিন। আলাপকালে তিনি বলেন, তীব্র তাপপ্রবাহ শুরুর পর থেকে ওয়াসার লাইনে পানি ঠিকমতো পাওয়া যায় না। অর্থাৎ আগে যখনই মোটর চালু করা হতো, লাইনে পানি পাওয়া যেত। এখন দিনের নির্দিষ্ট সময়ে ওয়াসা লাইনে পানি দিচ্ছে। এর বাইরে অন্য সময়ে লাইনে পানি পাওয়া যাচ্ছে না। দুই দিন আগে বিষয়টি ওয়াসার হটলাইনে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি।
বেশ কয়েক দিন ধরে গুলশানে পানি সংকট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই গুলশানের ৫৫ থেকে ৭৪ নম্বর রোডে পানি সংকট চলছে। বিষয়টি ওয়াসাকে জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। এখন ওয়াসার পানি নিয়ে গুলশানের বিভিন্ন এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তবে ভিন্ন কথা বলেছেন ওয়াসার মডস জোন-৫ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদ এলাহী। তিনি বলেন, গুলশানে তারা নিয়মিত পানি সরবরাহ করছেন। পানি সংকটের বিষয়ে ওয়াসায় কেউ যোগাযোগ করেনি। তবে তাপপ্রবাহ বা পানির চাহিদা বাড়লে সব লাইনে একসঙ্গে পানির চাপ থাকে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো।
অন্যদিকে ওয়াসার অঞ্চল-৬ এর অধীনে পড়েছে নন্দীপাড়া এলাকা। এই এলাকায় পানি সংকট তেমন না থাকলেও ওয়াসার সরবরাহ করা পানি ব্যবহার করা যায় না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হক।
তিনি বলেন, আগে নন্দীপাড়া এলাকায় তীব্র পানি সংকট ছিল। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ওয়াসাকে বলে পৃথক তিনটি পাম্প বসিয়েছি। এরমধ্যে গত বছর মধ্য ও পূর্ব নন্দীপাড়ায় যে দুটি পানির পাম্প বসানো হয়েছে, সেগুলোর পানি এখন ব্যবহার অনুপযোগী। পানিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। বিষয়টি ওয়াসাকে জানানো হলেও তারা আর কোনো উদ্যোগ নেয়নি।
জানতে চাইলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসীম এ খান বলেন, ঢাকায় চাহিদার চেয়ে পানির উৎপাদন বেশি রয়েছে। এখন ঢাকার কোথাও পানি সংকটের কথা শুনিনি। ওয়াসার হটলাইন নম্বরে (১৬১৬২) নম্বরেও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা সমাধান করা হবে। আর জুরাইন, নন্দীপাড়াসহ ঢাকার চারপাশের এলাকাগুলোতে ওয়াসার নতুন লাইন নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে আর কোনো এলাকায় সমস্যা থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)