আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ সীমান্তঘেঁষে সামরিক সক্ষমতা বাড়াতে ভারত ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে। অল্প সময়ের মধ্যে নতুন সেনাঘাঁটি, সেনা স্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কমান্ড সেন্টার, ড্রোন ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বহুস্তরের আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা হচ্ছে। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। প্রায় ২২ কিলোমিটার চওড়া এই সরু ভূখ- ভারতের মূল ভূখ-কে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে যুক্ত করেছে। এই তৎপরতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সম্প্র বাকি অংশ পড়ুন...
যোদ্ধাদের আক্রমণের মুখে গাড়ি রেখেই পালিয়েছে দখলদার সন্ত্রাসীরা। তবে পালাতে গিয়েও তারা মারা পড়ে। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরে জয়তুন সংগ্রহের মৌসুম শুরুর কয়েক দিন আগে ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারী ও সন্ত্রাসী সেনাবাহিনী। বুলডোজার দিয়ে গাছগুলো ধ্বংস করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রামের জয়তুন বাগানের মালিক আবদ আলফাত্তাহ তামিমী বলেন, তিনি নিজের চোখের সামনে একটি সামরিক বুলডোজারকে তার একটি জয়তুন গাছের ওপর দিয়ে চালিয়ে দিতে দেখেছেন। পরে বুলডোজারটি মাটি থেকে গাছটির শিকড়ও উপড়ে ফেলে। ঘটনা দেখে গ্রামবাসীরা ধ্বংস হয়ে যাওয়া গাছগুলোর সামনে শোক প্রকাশ করেন।
তামিমী বলেন, ‘নতুন লাগানো গাছস বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী সফরের সময় গত মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ছবি দেখে আবু বকর সিদ্দিক (২২) নামের যুবক মন্তব্য করেছিলেন-‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
এ ঘটনার জেরে গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিশুদের সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। ন্যাশনাল চাইল্ড হেল্পলাইনের তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার হয়রানির শিকার হওয়ার ঘটনা বেড়েছে ৪২ শতাংশ, যা শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাতে মোবাইল ফোন পেয়ে শিশুরা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে আগ্রহী হয়ে উঠছে। আবার কখনো কখনো অভিভাবকেরাই পড়াশোনা, যোগাযোগ কিংবা বিনোদনের জন্য বয়স বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুর অ্যাকাউন্ট খুলে সাইবার বিপদের ঝুঁকি বাড়াচ্ছেন। এ জন্য অভিভাবকদের স বাকি অংশ পড়ুন...
পাশাপাশি চলমান নিরাপত্তা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চালু থাকবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খাà বাকি অংশ পড়ুন...
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অঞ্চলটিতে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
আনাদোলুর খবরে বলা হয়, স্থানীয় সময় এদিন রাত ১০টা ৩৩ মিনিটে (জিএমটি ১৪টা ৩৩ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অঞ্চলটির উত্তরাঞ্চলে নাগকু শহর থেকে প্রায় ১৮৩ কিলোমিটার দূরে ছিল এর অবস্থান।
ভূমিকম্পে কম্পনজনিত প্রাণহানির আশঙ্কায় হলুদ সতর্কতা à বাকি অংশ পড়ুন...
গ্রাহকদের অ্যাকাউন্টে থার্ড-পার্টি এআই এজেন্টদের অনুপ্রবেশের তথ্য শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি ব্যাংক। এমনকি কিছু ক্ষেত্রে এআই সিস্টেমগুলো গ্রাহকদের দেয়া নির্দেশনার বাইরে গিয়েও নিজস্ব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
জানা গেছে, মরগান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গোর মতো প্রথমসারির ব্যাংকগুলো বর্তমানে এআই এজেন্টের ফলে তৈরি হওয়া ঝুঁকি নিয়ন্ত্রণে à বাকি অংশ পড়ুন...
পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব মুজাহিদ ফকিরের ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে ভিডিওটি প্রকাশ করেন মুজাহিদ ফকির। প্রায় এক ঘণ্টা পর ভিডিওটি সরিয়ে নিলেও এর আগেই অনেকে সেটি ডাউনলোড ও স্ক্রিনশট নিয়ে রাখেন। পরে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নেতার সমালোচনা করে তার বিরুদ্ধে বà§ বাকি অংশ পড়ুন...
এ নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে সতর্কতা জারির পর থেকে একের পর এক ওয়েবসাইট বন্ধ রাখা হচ্ছে। ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে এই ত্রুটি ধরা পড়ার পর দেশেও সাইবার হামলার ঝুঁকি নিয়ে উচ্চ সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT)। এরপর থেকে নিরাপত্তাঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিডি ই-গভ সার্টের পক্ষ থেকে জারি করা ওই সতর্কতায় বলা হয়, পিএইচপি প্রোগ্রামিং ভাষায় ধরা পড়া নিরাপত্তা ত্রুà বাকি অংশ পড়ুন...
ইরানে ‘মাদার অব অল বোম্বস’ হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে এই বোমা দিয়ে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম। এমন খবরের জবাবে ইরান বলেছে, শিগগিরই ‘ফাদার অব অল বোম্বস’ নামের নতুন সমরাস্ত্র উন্মোচন করবে তারা। খবর আনাদোলুর।
বুধবার (২১ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক মুখপাত্র জানিয়েছেন, ফাদার অব অল বোম্বস নামের নতুন অস্ত্র উন্মোচনের প্রস্তুতি চলছে। ইরানের ‘ইয়ং জার্নালিস্টস ক্লাব’ সংবাদ সংস্থাকà§ বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ছাড়া বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে কোনও বার্তা দেয়নি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ এবং ইয়ানবু সংলগ্ন ইসলামের পবিত্র নগরী মদিনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কিছু ড্রোন ভূপাতিত করà বাকি অংশ পড়ুন...












