অভিযানেও কমছে না দাম:
সিন্ডিকেটের দৌরাত্ম্যের নেপথ্যে তিন কারণ
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বন্দরনগরীতে বাজার মনিটরিং অভিযান কোনো ফল বয়ে আনছে না। এমনকি আর্থিক জরিমানা করেও থামানো যাচ্ছে না বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য। পবিত্র রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা থেকে নিবৃত্ত করা যাচ্ছে না মুনাফাখোরদের।
অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা হচ্ছে- এমন অভিযোগে ১৮ ফেব্রুয়ারি নগরীর ফলমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করে বেশি দামে খেজুর বিক্রির দায়ে তুহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে সংস্থাটির আভিযানিক দল। মূল্য তালিকার প্রদর্শন না করায় একই অভিযানে মায়াবী ফ্রুটস নামে ওই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিয়ম অনুযায়ী অভিযানের পর ফলমন্ডির সকল ব্যবসায়ী শুধরে যাওয়ার কথা কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পরও তারা অতিরিক্ত দামেই পণ্য বিক্রি করছে। জরিমানার পরও তারা আগের নিয়মে মূল্য তালিকা প্রদর্শন না করেই ব্যবসা পরিচালনা করছেন। যেটি উঠে এসেছে একই এলাকায় জেলা প্রশাসনের অভিযানে।
অভিযান পরিচালনার পরও ব্যবসায়ীরা না শোধরানোর পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভোক্তা অধিকার সংরক্ষণের সঙ্গে জড়িতরা বলছেন, মূলত তিনটি কারণে অভিযানের পরও ব্যবসায়ীরা শুধরাচ্ছে না। অন্যতম কারণ হচ্ছে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীদের যে জরিমানা করা হয়, সেটি খুব কম থাকে। তাই এটি ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করছে না। অন্যদিকে একবার অভিযান পরিচালনা করেই দায়িত্ব শেষ মনে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর তারা আর কোনো ফলোআপ করে না। ফলোআপ না করার কারণে একই ব্যবসায়ী বার বার একই অপরাধ করে যাচ্ছে। এ ছাড়া অতি মুনাফা করা যে একটা অপরাধ, ব্যবসায়ীদের মধ্যে এই বোধ নেই। যে কারণে ব্যবসায়ীরা অভিযানের পরও শুধরাচ্ছে না।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে ঠিকই। কিন্তু বাস্তবে অভিযানের কারণে কখনও দাম কমতে আমরা দেখি না। অনেক ক্ষেত্রে উল্টোও ঘটে। অভিযানে জরিমানা করে আসার পর দোকানদার পণ্যের দাম আরও বাড়িয়ে দেন।
অভিযান পরিচালনার পরও ব্যবসায়ীরা কেন শোধরাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, তিনটি কারণে অভিযানের পরও ব্যবসায়ীদের অতিমুনাফার দৌরাত্ম্যটা থামছে না। প্রথম কারণ হচ্ছে, অতি মুনাফা করা যে একটা অপরাধ- ব্যবসায়ীদের মধ্যে এই বোধ নেই। তাদের মাঝে এই বোধ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, অভিযানে অনিয়ম ধরা পড়লে জরিমানা করা হয় কম। যে কারণে ব্যবসায়ীরা এটিকে গুরুত্ব সহকারে দেখে না। অভিযান পরিচালনা করে যাওয়ার পরপরই আবার আগের দামেই বিক্রি করেন। তৃতীয়ত, অভিযান করার পর আর ফলোআপ করা হয় না। ফলোআপ না থাকার কারণে ব্যবসায়ীরা সেটিকে আমলে নিচ্ছেন না। অভিযান শেষ করে কর্মকর্তারা আসার পরপরই আবার আগের দামে বিক্রি করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












