গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে বিভিন্ন দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পুলিশ কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, চক্রবর্তী, গাজীপুর সদরের শিরিরচালা এলাকার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন। খবর পেয়ে শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে প্রবীণ জনসংখ্যা রেকর্ড ৩৬.২৫ মিলিয়ন স্পর্শ করেছে। তাদের বয়স ৬৫ বা তার বেশি। এই প্রবীণরা জাপানের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। দেশটির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
জাপানের ইন্টারন্যাল অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ এই জনসংখ্যা মোট জনসংখ্যার ২৯.৩ শতাংশ, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ জাপানিদের মধ্যে প্রায় ২০.৫৩ মিলিয়ন নারী ও ১৫.৭২ মিলিয়ন হলো পুরুষ।
জাপানে প্রবীণ জনসংখ্যা ক্রমেই বাড়ছে। এতে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে উল বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
নতুন কোনো রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে নিতান্তই গুজব বলেও উড়িয়ে দেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোটা আন্দোলনকে ঘিরে বিগত জুলাই-আগস্ট মাসের নির্মম ও আলোচিত হত্যাকা-গুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিংয়ে নেই। আমরা সরকারের কাছে আহ্বান করেছি। খুব দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে যারা আসামি তাদের গ্রেপ্তার আদেশ যদি চাই, তাদের গ্রেপ্তারের জন্য আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অব্যাহত দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে দিন যত যাচ্ছে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারি হচ্ছে। এতে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের হতাশা বেড়েই চলেছে।
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। এতে কমেছে মূল্য সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
অপ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চীন ও চট্টগ্রামের মধ্যে সদ্য প্রতিষ্ঠিত সরাসরি শিপিং রুটের প্রথম জাহাজটি সফলভাবে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এটি বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সিঙ্গাপুর-ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) পরিচালিত এমভি কোটা আঙুন জাহাজটি চীনের নিংবো-ঝুশান বন্দর থেকে দ্রুত নয় দিনের যাত্রার পর গত সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে নোঙর করে।
৫৫২টি কনটেইনার বহনকারী এই জাহাজটি একাধিক শিপিং কোম্পানির কনসোর্টিয়াম চীন- বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ দরবার শরীফে মহাসমারোহে ও ব্যাপক শান শওকতে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ অর্থাৎ ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আর্ন্তজাতিক সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের উদ্যোগে রাজারবাগ শরীফ সুন্নতি মসজিদে রাতব্যাপী বিশেষ ওয়াজ মাহফিল, দিনের বেলা কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ অনুষ্ঠান এবং প্রত্যেক স্থানীয় আন্জুমানের উদ্যোগে বহু সংখ্যক সুসজ্জিত গাড়ীতে করে শহর প্রদক্ষিণ এবং অসংখ্য-অগণিত তাবারুক বিতরনের সু-ব্যবস্থা করা হয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আজ থেকে দেশের সব তৈরি পোশাকশিল্প কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করেন, সেটাও মনে রাখা হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর উত্তরায় অবস্থিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এক মতবিনিময় সভায় শিল্প উপদেষ্টা এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করেন। বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসলাম বিরোধী কর্মকান্ডের ধারাবাহিকতায় জার্মান নিজ দেশের আরেকটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
জার্মানির ব্র্যান্ডেনবার্গ রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী মিশেল স্টুবগেন, র্ফাস্টেনওয়াল্ডে শহরের ‘আল-সালাম’ ইসলামিক সেন্টারের কার্যক্রম বন্ধ করার আদেশ জারি করেছে।
এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, এই কেন্দ্রটি হামাস আন্দোলন এবং মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত, যারা ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলির দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত! জার্মান নিরাপত্তা বাহিনী এই ইসলামি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে সারাদেশের এক কোটি পরিবারকে দেওয়া হবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।
গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যত বাকি অংশ পড়ুন...












