রাজারবাগ শরীফ উনার উদ্যোগে মহাসমারোহে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পালনের মহা-আয়োজন
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ রবি , ১৩৯২ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
রাজারবাগ দরবার শরীফে মহাসমারোহে ও ব্যাপক শান শওকতে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ অর্থাৎ ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আর্ন্তজাতিক সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের উদ্যোগে রাজারবাগ শরীফ সুন্নতি মসজিদে রাতব্যাপী বিশেষ ওয়াজ মাহফিল, দিনের বেলা কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ অনুষ্ঠান এবং প্রত্যেক স্থানীয় আন্জুমানের উদ্যোগে বহু সংখ্যক সুসজ্জিত গাড়ীতে করে শহর প্রদক্ষিণ এবং অসংখ্য-অগণিত তাবারুক বিতরনের সু-ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড় গরু, সবচেয়ে বড় মহিষ, সবচেয়ে বড় খাসীসহ শতাধিক গরু, খাসী আক্বীক্বা মুবারক দেয়ার ইন্তেজাম করা হয়েছে।
এছাড়াও অনন্তকালব্যাপী জারিকৃত এই সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার বিশেষ শান পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম পবিত্র রবীউল আউওয়াল শরীফ ও পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে চলমান রয়েছে বিশেষ ৯০ দিনব্যাপী প্রতিযোগিতা মাহফিল, ওয়াজ শরীফ মাহফিল এবং পবিত্র সামা শরীফ মাহফিল।
মহাসম্মানিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে প্রতিদিনই বিশেষ নছীহত মুবারক এবং আখেরী মুনাজাত শরীফ পরিচালনা করেন সুমহান রাজারবাগ দরবার শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
বিশেষ মুনাজাত শেষে সকালে সারাদেশ থেকে আগত হাজার হাজার মুরীদ, মুতাক্বীদ, মুহিব্বীনগণের অংশগ্রহণে এবং অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে ‘কোটি কোটি কন্ঠে পবিত্র মীলাদ শরীফ’ পাঠ করেন। অনুষ্ঠানে আরবী, বাংলা এবং ইংরেজী তিন ভাষায় ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে সারাদেশে বড় প্রচারপত্র (পোষ্টার), ঝা-া (ব্যানার), ছোট প্রচারপত্র (লিফলেট), দেয়াল লিখনী (ওয়াল রাইটিং) এবং তথ্যজালিকা ও আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ছিরাতুল মুস্তাক্বিমে ব্যাপক প্রচার প্রসার করা হয়। পাশাপাশি সংবাদ সমে¥লন এবং চিঠির মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ ব্যাপকভাবে উদযাপনের উদাত্ত আহবান জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজিমুশ্বান দাওয়াতে ইশক মাহফিল অনুষ্ঠিত:
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে গতকাল বাদ মাগরিব পালিত হয়েছে ‘দাওয়াতে ইশক” শিরোনামে- আজিমুশ্বান নাতে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র মিলাদ শরীফ মাহফিল।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকে আক্বীক্বা হিসেবে গরু জবেহ করার ইন্তেজাম করা হয়েছে। দাওয়াতে ইশক এর এই মাহফিল অনলাইনের বরাতে সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। এই মুবারক মাহফিল আয়োজনের প্রচারণা হতে অনুপ্রাণিত হয়ে আরও বেশ কয়েকটি দল ও সংগঠন মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের ঘোষণা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












