ইউরোপে ইসলামবিদ্বেষ:
জার্মানিতে বন্ধ হল আরো একটি ইসলামিক সেন্টার
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ রবি , ১৩৯২ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইসলাম বিরোধী কর্মকান্ডের ধারাবাহিকতায় জার্মান নিজ দেশের আরেকটি ইসলামিক সেন্টারের কার্যক্রম নিষিদ্ধ করেছে।
জার্মানির ব্র্যান্ডেনবার্গ রাজ্যের অভ্যন্তরীণ মন্ত্রী মিশেল স্টুবগেন, র্ফাস্টেনওয়াল্ডে শহরের ‘আল-সালাম’ ইসলামিক সেন্টারের কার্যক্রম বন্ধ করার আদেশ জারি করেছে।
এই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, এই কেন্দ্রটি হামাস আন্দোলন এবং মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত, যারা ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলির দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত! জার্মান নিরাপত্তা বাহিনী এই ইসলামিক সেন্টারের অফিসও পরিদর্শন করেছে।
গত বছরের জুলাই মাসে, ইসলামিক কেন্দ্রটিকে জার্মান কর্তৃপক্ষ জায়নবাদ বিরোধী সম্প্রদায় হিসাবে শ্রেণীবদ্ধ করেছিল। এছাড়াও, জার্মানির হামবুর্গ শহরের কর্তৃপক্ষ হামবুর্গের ইসলামিক সেন্টারের প্রধান "মোহাম্মদ হাদি মুফতাহ’কে দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এই রায় অনুসারে, মুফতেহকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত স্বেচ্ছায় জার্মানি ত্যাগ করতে হবে। মোহাম্মদ হাদি মুফতাহ ২০১৮ সালের গ্রীষ্ম থেকে এই ইসলামিক সেন্টারের দায়িত্বে রয়েছেন।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, হামবুর্গের স্থানীয় গোয়েন্দা সংস্থার তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই কেন্দ্রটি জার্মানির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি!
জার্মানিতে চরমপন্থি ধ্যান-ধারণা প্রচারের অভিযোগে হামবুর্গ ইসলামিক সেন্টার ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার পর মোহাম্মদ হাদি মুফতাহের বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)