নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি চিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে।
তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি।
সূত্র জানায়, সেখানে দেখা গেছে, বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।
ধারণা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনাকে বহনকারী বিমানবাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইটপথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ফ্লাইট এজেএএক্স১৪৩১ এর প্রোগ্রেস স্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আইন মেনে রাজস্ব আদায় করা হবে। জোর করে কারো কাছ থেকে কর আদায় করবেন না। এখন থেকে জুলুম নয়, করদাতাদের স্বস্তি দেয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘অর্থ আইন, ২০২৪-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনবিআরের আইনগুলোকে ব্যবসাবান্ধব করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সবাইকে অনলাইনে রিটার্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমনটাই জানিয়েছেন।
গত জুমুয়াবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথসভা শেষে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চেষ্টা করবো নিজেরা নিজেদের অর্থের সংস্থান করতে। তবে লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই।
পরমুখাপেক্ষী হওয়ার বিপদ অন্তর্বর্তী সরকার টের পাচ্ছে। একই সঙ্গে সরকারি খরচ ও অন্য ব্যয় নির্বাহে অর্থ প্রয়োজন। সরকার যেন কোনো অর্থের অপচয় না করে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ‘অর্থ আইন, ২০২৪- এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘আগে ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে লম্বা লাইনে দাঁড়াতে হতো। এরপর লাগেজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। কিন্তু এখন দেখি বিমানবন্দরের চিত্র পুরোই বদলে গেছে। ফ্লাইট অবতরণের অল্প সময়ের মধ্যেই ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। বেল্টে যাওয়ার আগেই লাগেজ পৌঁছে যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রিতে টেলিফোনে কথা বলতে পারছি। স্মার্টফোন ব্যবহারকারী যাত্রীদের জন্য ওয়াইফাই সংযোগও ফ্রি। আর বিমানবন্দরে কর্মরত সবাই প্রবাসীদের সঙ্গে হাসিমুখে কথাও বলছেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিন বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
কম খরচে বেশি লাভ হওয়ায় গত বছর ১ বিঘা জমিতে করলা চাষে লাভ করেছিলেন। তাই এবার ২ বিঘা জমিতে করলা চাষ করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ী গ্রামের আব্দুল খালেক। এ মৌসুমে এরই মধ্যে তিনি ১ লাখ টাকার করলা বিক্রি করেছেন। আরও দেড় লাখ টাকা বিক্রির আশা করছেন।
সরেজমিনে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় ক্ষেতের মাচায় সবুজ লতার মাঝে দুলছে করলা। প্রতিদিনই দুই বেলা সেই করলা জমি থেকে সংগ্রহ করে রাস্তায় তুললে কিনে নিচ্ছেন ক্রেতারা। এ করলা বিক্রির জন্য কষ্ট করে বাজারে নিতে হয় না। করলার জমি থেকেই পাইকাররা কিনে নিয়ে যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় করা মামলায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার চিন্তাভাবনা করা হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করতে বলেছে ইসলামাবাদ হাইকোর্ট।
গত বছর দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের ঘটনায় তাঁর বিচার সামরিক আদালতে পরিকল্পনা করা হচ্ছে বলে এর আগে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ৯ মের মামলায় তাকে সামরিক আদালতের বিচারের মুখোমুখি করার পথ সুগম করত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী নেতানিয়াহু ও সন্ত্রাসবাদী প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে দখলকৃত দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ। এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা এড়ানোর চেষ্টা করছে নেতানিয়াহু। গত বুধবার (১১ সেপ্টেম্বর) দখলদার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘কমপ্লিমেন্টারিটি’ নীতি ব্যবহার করে এই তদন্তের মাধ্যমে নেতানিয়াহু আইসিসি-কে বোঝাতে চাচ্ছে যে, দখলদার ইসরায়েলের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
থাইল্যান্ডে প্রবল বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ অবস্থায় দেশটির কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইতে সামরিক বাহিনী মোতায়েন করেছে। তারা নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনায় আগস্টের মাঝামাঝি সময় থেকে থাইল্যান্ডজুড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এই সপ্তাহে উত্তরাঞ্চলীয় দুই প্রদেশে টাইফুন ইয়াগির প্রভাবে মারা গেছে ৯ জন।
স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছে, বাড়িতে আটকা পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি। এখনো বহু মানুষ আটকা রয়েছে যাদের উদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে। ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্ বাকি অংশ পড়ুন...












