নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ বসে নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সেখানে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, কারণ এখন স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে বিশৃঙ্খলা করার এবং ঘেরাও করার চেষ্টা করছে। ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত যা বলুক এতে তার বিচারের কোনও প্রভাব পড়বে না। আমাদের অবস্থান বৈষম্যবিরোধী দেশ গঠন। যারা গণহত্যা, টাকা পাচার করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে ড. ইউনূস বলেন, ভারতের কাছে আমাদের আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেয়া বন্ধ করা। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত।
যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসের এমন মন্তব্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা খুবই হতাশ হয়েছেন।
এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ভারতের সরকারি এক কর্মকর্তা বলেছে, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নজর র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকের ভল্টের টাকায় অবৈধ বাণিজ্যে মেতে উঠেছে সোনালী ব্যাংক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউজ শাখার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। ঋণ দিতে গড়ে তুলেছে অবৈধ সিন্ডিকেট। আর্থিক সংকটে পড়া ব্যক্তিদের ভল্টের টাকায় অতিগোপনে অতি উচ্চ সুদে অবৈধভাবে ঋণ দেয় তারা। তাদের কাছ থেকে এমন উচ্চ সুদে নিয়ে বেকায়দায় পড়ে উত্তরার এক ব্যবসায়ী। এরপর তাকে নানা রকম হয়রানি করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে এ সিন্ডিকেটের ভল্টের টাকায় অবৈধ ঋণ বাণিজ্যের বিষয়টি ফাঁস করে সে।
এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ওই প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলসহ সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল জুমুয়াবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে।
এছাড়া, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর সন্ত্রাসী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছে। ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে সে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েনে।
ইউনিট ৮২০০ হল ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফের প্রধান সিগন্যাল ইন্টিলিজেন্স ইউনিট। আর যেসব ইউনিট ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল, তাদের অন্যতম ছিল এটি।
এদিকে ৭ অক্টোবরের হামলার প্রেক্ষাপটে ইসরাইলি বাহিনীর শীর্ষ পদ থেকে আর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুদকের করা মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেয়। এদিন আদালতের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করে।
গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া অন্য আসামিরা হলো- বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ ছাবিদ হাই অনিক। এ মামলায় আমিন আহমেদ জামিনে রয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাছ চাষ, খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার খবর পুরোনো। ঘাস চাষ শিখতে প্রকল্পের শেষ সময়ে এসেও বিদেশ যেতে চান সরকারের ৩২ কর্মকর্তা। চলমান একটি প্রকল্পের আওতায় এ খাতে খরচ ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। প্রত্যেক কর্মকর্তা খরচ বাবদ পাবেন ১০ লাখ টাকা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে এ প্রশিক্ষণ নেওয়ার কথা।
গত চার বছরে এ খাতে অর্থ বরাদ্দ না পাওয়ায় বিদেশ সফর হয়নি। নতুন করে প্রকল্পের মেয়াদ বাড়ছে এক বছর। বর্ধিত ডিপিপিতেও (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) ৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে দেশের বর্ত বাকি অংশ পড়ুন...
জাবি সংবাদদাতা:
পর্দা নিয়ে সংবেদনশীল মন্তব্য ও তাচ্ছিল্যমূলক বক্তব্যের প্রতিবাদে শিল্পকলা অ্যাকাডেমির নবনিযুক্ত মহাপরিচালক জামিলের পদত্যাগ দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাবির কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মূল গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করে আবার শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বনি আমিনের সঞ্চালনায় শিক্ষার্থীরা এ দাবি জানান।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের শিক্ষার্থী ওসামা বলেন, দ্বিতীয় স্বাধীনতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। গতকাল বুধবার ভাষণে তিনি এ কথা জানান।
ড. ইউনূস বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারক শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করব বাকি অংশ পড়ুন...












