জাপানে প্রবীণ জনসংখ্যায় রেকর্ড
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ রবি , ১৩৯২ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
জাপানে প্রবীণ জনসংখ্যা রেকর্ড ৩৬.২৫ মিলিয়ন স্পর্শ করেছে। তাদের বয়স ৬৫ বা তার বেশি। এই প্রবীণরা জাপানের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। দেশটির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
জাপানের ইন্টারন্যাল অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ এই জনসংখ্যা মোট জনসংখ্যার ২৯.৩ শতাংশ, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবীণ জাপানিদের মধ্যে প্রায় ২০.৫৩ মিলিয়ন নারী ও ১৫.৭২ মিলিয়ন হলো পুরুষ।
জাপানে প্রবীণ জনসংখ্যা ক্রমেই বাড়ছে। এতে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে উল্লেখযোগ্যহারে। তাছাড়া স্বাস্থ্যসেবা ব্যয়ও বাড়ছে।
সম্প্রতি জাপানের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দশজনের মধ্যে একজনের বয়স ৮০ বা তার বেশি। এতে বিশ্বের শীর্ষ বয়স্ক জনসংখ্যার দেশের তকমাও পায় জাপান।
২০২৩ সালের জুনে জাপানের প্রধানমন্ত্রী জন্মহার বাড়াতে পরিবারগুলোকে উৎসাহিত করতে কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছে। মূলত জনসংখ্যাকেন্দ্রিক যে সংকট দেখা দিয়েছে, তা সমাধান করার চেষ্টা চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)