নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিদ্যালয়ে ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত কোটা যুক্তের আদেশ দেয়ার পর বিতর্কের মুখে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার।
তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।
গত সোমবার (৩ মার্চ) আগে বাকি অংশ পড়ুন...
গতকাল পবিত্র ৩রা রমাদ্বান শরীফ ইয়াওমুছ ছুলাছা রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ‘আইয়্যামে নূর’ শিরোনামে বিশেষ আয়োজন শুরু হয়েছে। বিশেষ ঝান্ডা মুবারক স্থাপন ও আলোচনা মজলিশের মাধ্যমে প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। প্রথম দিন আলোচনা করেন কেন্দ্রীয় যুব আনজুমানের আমীল মুহম্মদ আমিনুল ইসলাম নাহিন, বিশেষ আলোচনা ও দুয়া মুনাজাত করেন মুফতিয়ে আযম আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ।
উল্লেখ্য আইয়্যামে নূর শিরোনামে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে।
গত সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে
সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তা বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লা নিজের তৈরি আরসি বিমান আকাশে উড্ডয়ন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। জুলহাস পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ১১টার দিকে সব প্রস্তুতি শেষে উপজেলার জাফরগঞ্জের যমুনার চরে তার নিজ হাতে তৈরি বিমান আকাশে উড্ডয়ন করেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ বিমানের এমন অভাবনীয় উদ্ভাবন দেখতে যমুনার পাড়ে ভিড় জমায়।
জুলহাস মোল্লা বলেন, ‘এসএসসির প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত¦ানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তারাবীহ নামাজ পৃষ্ঠা হিসেবে নয়, তারাবীহ নামাজ রুকু হিসেবে পড়তে হয়। প্রত্যেক রাকায়াতে এক রুকু করে পড়তে হয়। সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ত্রিশ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি নবায়ন নিয়ে আলোচনার জন্য কলকাতা সফরে যাচ্ছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কলকাতায় পৌঁছানোর কথা বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দলটির। পাঁচ দিনের সফরে তারা কলকাতায় পানি চুক্তি নবায়ন-সংক্রান্ত বৈঠক করবেন; পরিদর্শন করবেন ফারাক্কা বাঁধ।
ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ যুগ্ম কমিশনার আর আর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে একটি চিঠি লিখে বা বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের খবর পুরোনো। প্রদেশটির ৯০-৯৫ শতাংশ এলাকা আরাকান আর্মির দখলে চলে গেছে বলে প্রচার হচ্ছে গত তিন মাস ধরে। কিন্তু সম্প্রতি আবারো সংঘর্ষ বাঁধে। এমন অনিশ্চিত সময়ে নিজেদের জীবন রক্ষায় সেখানে অবস্থান করা রোহিঙ্গাদের মধ্যে থেকে অর্ধলাখের বেশি রোহিঙ্গা নানাভাবে উখিয়া-টেকনাফে অনুপ্রবেশ করে ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন।
গত শনিবার (১ মার্চ) কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (বিজিবি-৬৪) উদ্বোধনীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সাহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দিরা সাহরিতে পাবেন গরম খাবার।
ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
এ ছাড়াও কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সকল কারাগারেই যে সকল বন্দিরা রোজা রাখবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। ২৮ টাকা দাম কমিয়ে মার্চ মাসের জন্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫০ টাকা।
ফেব্রুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা। এরও আগে গত জানুয়ারি মাসে দাম ছিল ১ হাজার ৪৫৯ টাকা।
এছাড়া ৫.৫ কেজি সিলিন্ডারে দাম ৬৬৪ টাকা, ১২.৫ কেজির দাম ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজির দাম ৩ বাকি অংশ পড়ুন...












