সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের তর্জ তরীকা অনুসরণ করে পবিত্র তারাবীহ নামায পড়তে হবে
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত¦ানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তারাবীহ নামাজ পৃষ্ঠা হিসেবে নয়, তারাবীহ নামাজ রুকু হিসেবে পড়তে হয়। প্রত্যেক রাকায়াতে এক রুকু করে পড়তে হয়। সাইয়্যিদুনা হযরত যুন নুরাইন আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম তারাবীহ নামাজ চালু করেছেন রুকু হিসেবে। ২০ রাকায়াত নামাজ প্রতি রাকায়াতে এক রুকু করে ২৭ দিনে ৫৪০ রুকু পড়তে হয়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে তারাবীহ নামাজ শুরু করেছেন, যেভাবে পড়েছেন সেভাবেই জারী রাখতে হবে। উনাদের ব্যতিক্রম করার মাধ্যমে সুন্নত মুবারক হতে সরিয়ে দেয়া হয়। অথচ খাছ সুন্নত মুবারক মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলা হয়েছে। যতটুকু উনাদের অনুসরণে করা হবে ততটুকু রহমত বরকত লাভ করা যাবে। নিজেদের সুবিধামতো পৃষ্ঠা পৃষ্ঠা ভাগ করে মনগড়া করলে তো হবে না। এভাবে করতে করতে এক সময় মূল থেকেই মুসলমান সরে যায়। খাছ সুন্নত মুবারক আমল হতে এভাবে আস্তে আস্তে সরে যায়। এটা কঠিন কিছু নয়, রুকু অনুযায়ী তারাবীহ নামাজ পড়া। যারা এতদিন সুন্নত মুবারক উনার খিলাফ করে তারাবীহ নামাজ পড়েছে তারা যেনো তওবা ইস্তেগফার করে নতুন করে সুন্নত মুবারক অনুযায়ী করে নেয়।
সাইয়্যিদুনা হযরত সুলত¦ানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমানদের এই ফিকিরটা নাই, কিভাবে হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের তর্জ তরীকার মধ্যে সুদৃঢ় থাকবে। মুসলমান নামধারী ওলামায়ে ছু যারা রয়েছে তারা নিজেরা সারাদিন হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে আর দ্বীনি কাজের বিষয় আসলে তারা নানাপ্রকার দলীল তালাশ করে। যেমন তারাবীহ নামাজের জন্য সময় স্থান নির্ধারণ করে উজরত নেয়া জায়েজ আছে, তারপরও তারা এ বিষয়ে গুমরাহীমূলক ফতোয়া দেয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তাদের বিশুদ্ধ কোন আকিদা নাই। তারা ওলীআল্লাহ উনাদের মত পথ থেকে দূরে রাখার জন্য মানুষকে ওয়াছওয়াছা দেয়, অথচ দলমত করার নামে সারাদিন তারা হারাম কুফরী শেরকী কাজের মধ্যে লিপ্ত থাকে। সাধারণ মুসলমান তাদের প্রতারণা সম্পর্কে, তাদের মুনাফেকী সম্পর্র্কে এতকিছু জানে না বা জানার চেষ্টাও করে না। অথচ সমস্ত ফেতনা ফাসাদ এই ওলামায়ে ছু মুনাফেকরাই করে যাচ্ছে।
সাইয়্যিদুনা হযরত সুলত¦ানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এখন মুসলমানের মূল বিষয় হলো, তাদের যিকির আযকার করতে হবে। তাহলে মুনাফিকদের প্রতারণা সম্পর্কে বুঝতে পারবে। সেগুলো হতে নিজেও বাঁচতে পারবে অপরকেও বাঁচাতে পারবে। তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাওয়ানেহ উমরী মুবারক জানে না, জানার চেষ্টাও করে না। এ বিষয়ে গবেষণা করতে হবে সেই ফিকিরও তাদের নাই। সারাদিন কাফের মুশরিকদের রছম রেওয়াজ তারা পালন করে। হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্পর্কে কোনকিছুই তারা জানে না, খবরও রাখে না। উনাদের সম্পর্কে না জানলে, উনাদের প্রতি মুহব্বত না থাকলে তারা কিভাবে নাজাত পাবে, তারাতো জাহান্নামে যাবে। এছাড়া কিতাবে যা লিখা হয় সেটার প্রকৃত অর্থ হাকিকতও তারা বুঝতে পারে না, যার ফলে তারা কুফরীর উপর কুফরী করতেই থাকে, কোন বর্ণনা, কোন তাফসীর গ্রহণ করতে হবে, আকীদার কোন মাসয়ালা সঠিক বা বেঠিক সে সম্পর্কেও তাদের সহীহ কোন বুঝ নেই। যার কারণে তারা নিজেরাও বিভ্রান্ত হয় এবং মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ায়। এগুলো হতে বাচঁতে হলে, এগুলোর সঠিক বুঝ অন্তরে পয়দা করতে হলে অবশ্যই অবশ্যই হক্কানী রব্বানী কামিল মুরশিদ আহলে যিকির উনাদের নিকট বায়াত গ্রহণ করতে হবে, উনাদের সোহবত মুবারক এখতিয়ার করতে হবে। এছাড়া দ্বিতীয় কোন উপায় নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীবাদের চরাঞ্চলে যুবককে গুলি করে হত্যা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন সচিব পেল চার মন্ত্রণালয় ও বিভাগ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক কারবারিদের তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
র্যাব বিলুপ্ত হয়ে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’, আইনের খসড়া প্রকাশ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান পাকিস্তানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন ইসরায়েল থেকে পালাচ্ছে লাখো সেটেলার?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ২০ আগস্ট
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দণ্ড-প্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেয়ায় ভারতের প্রতি বাংলাদেশের তীব্র ক্ষোভ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












