গঙ্গা পানি চুক্তি নবায়ন: ভারত যাচ্ছে বাংলাদেশের দল
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ত্রিশ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি নবায়ন নিয়ে আলোচনার জন্য কলকাতা সফরে যাচ্ছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কলকাতায় পৌঁছানোর কথা বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দলটির। পাঁচ দিনের সফরে তারা কলকাতায় পানি চুক্তি নবায়ন-সংক্রান্ত বৈঠক করবেন; পরিদর্শন করবেন ফারাক্কা বাঁধ।
ভারতের কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ যুগ্ম কমিশনার আর আর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে একটি চিঠি লিখে বাংলাদেশের প্রতিনিধি দলের সফর নিয়ে বিস্তারিত সূচি জানিয়েছে। একই চিঠিতে বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা পানি চুক্তি হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ছিলো এইচ ডি দেব গৌড়া।
গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। তার আগেই এই চুক্তি নবায়ন নিয়ে উভয় দেশে আলোচনা রয়েছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার ভারত সফরে গঙ্গার পানি চুক্তি নবায়ন নিয়ে কথা হয়েছিল।
আর আর সাম্ভারিয়ার লেখা চিঠি অনুযায়ী, ৬-৭ মার্চ কলকাতায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ৮৬তম সভা হবে। তার আগে ৪-৫ মার্চ বাংলাদেশ প্রতিনিধি দল ও ভারতের কর্মকর্তারা ফারাক্কা বাঁধ পরিদর্শন করবে।
যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য মুহম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি কলকাতায় ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে হলেও এই দীর্ঘসময়ে চুক্তিটির সমালোচনা করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তাদের অভিযোগ, গঙ্গা পানি চুক্তিতে শুধু ভারতের স্বার্থ রক্ষিত হয়েছে; ক্ষতি হয়েছে বাংলাদেশের।
গঙ্গার পানি চুক্তি নিয়ে বিএনপির অসন্তোষ থাকলেও এবার চুক্তি নবায়নের আলোচনা হচ্ছে অন্তর্র্বতী সরকারের মেয়াদে। ফলে অন্তর্র্বতী সরকার কী ধরনের অবস্থান নেয়, তা নিয়ে কৌতূহল থেকে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












