পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে আজ ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
আজ ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র ২৯ মাহে রমাদ্বান শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ০১ হাদী আশার ১৩৯২ শামসী, (৩১ মার্চ ২০২৫ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর উনার দিন।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, পবিত্র রমাদ্বান শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ০২ হাদী আশার ১৩৯২ শামসী (০১ এপ্রিল ২০২৫ খৃঃ) হবে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিকে অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যাঁরা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৬ হিজরী সনের পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে রমাদ্বান শরীফ ১৪৪৬ হিজরী, ৩১শে আশির ১৩৯২ শামসী, ৩০শে মার্চ ২০২৫ খৃঃ, ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ১৩ ডিগ্রী ০৩ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৩২ ঘণ্টা ৩৩ মিনিট। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে এবং চন্দ্রাস্ত ৭টা ১৮ মিনিটে অর্থাৎ ০১ ঘন্টা ০৪ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৭৭ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৭৪ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১৪ ডিগ্রী ০৬ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০১.৫২% আলোকিত থাকবে।
আকাশ পরিস্কার থাকলে আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












