আল ইহসান ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ইসরায়েলি রাষ্টদূতকে বহিষ্কার করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ নেতারা জানিয়েছেন, যদি ইসরায়েলের রাষ্ট্রদূতের উপস্থিতিতে জোটের কোনো বৈঠক বা কর্মসূচিতে অংশ নেবেন না তারা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বলেছে, রুয়ান্ডার টুটসি সম্প্রদায়ের গণহত্যার শিকারদের স্মরণে গত রোববার আদ্দিস আবাবায় (ইথিওপিয়ার রাজধানী) আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইসরায়েলের রাষ্ট্র বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
খায়রুল ইসলাম বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সংসারের অভাব মেটাতে তিনি লেখাপড়ার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালান। সেই অটোরিকশায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তরুণ।
গত জুমুয়াবার রাতে বগুড়া সদর থানায় স্বর্ণালংকার ও টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন জানা বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
পোষা প্রাণীর প্রতি মায়া এবং অন্যায়ের প্রতিবাদের এক ভিন্ন চিত্র দেখা গেল লালমনিরহাটে। পোষা ৫টি মুরগিকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির হলেন রশিদা বেগম নামে এক নারী।
গত শনিবার (৫ই এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর থানায় মৃত মুরগি নিয়ে হাজির হোন তিনি।
এ সময় কান্নায় ভেঙে পড়েন রশিদা বেগম। এই ঘটনায় থানার কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। তার স্বামী-সন্তান নেই। এলাকায় বিভিন্ন বাসায় কাজ বাকি অংশ পড়ুন...
শেরপুর সংবাদদাতা:
ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনভূমির ঝরাপাতায় আগুন জ্বালিয়ে দিচ্ছেন দুর্বৃত্তরা। খরতাপে শুকনো পাতায় আগুন লেগে বনে একরের পর একর গুল্ম লতাপাতার সঙ্গে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নতুন গজিয়ে ওঠা চারাগাছসহ কীটপতঙ্গ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়কের দুই ধারের শাল-গজারি বাগানের ঝরাপাতায় আগুন লেগে পুড়ছে বনের গুল্ম লতাসহ ছোট ছোট চারাগাছ, এমনকি উপকারি কীটপতঙ্গ পর্যন্ত মরে ছাই হয়ে যাচ্ছে।
বনের ভেতর থেকে কু-ুলী পাকিয়ে উঠছে ধোঁয়া। বনের এক প্রান্তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ-ভারত অতি নিকটতম প্রতিবেশী এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু থাকার পরও শেখ হাসিনাকে ফেরত না দেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা ক্ষমতাচ্যুত। তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার।
এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে উঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্র নীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমসটেক সম্মলনের সাইডলাইন বৈঠক হয়েছে ইউনূস ও মোদির। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় দুই আইনপ্রণেতাকে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে আটক করেছে দখলদার ইসরায়েল। এই নিয়ে ব্রিটেনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর পর ওই দুই আইনপ্রণেতাকে ছেড়ে দিয়েছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা লন্ডনে ফিরে যাচ্ছে বলে ব্রিটিশ একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছে।
ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছে, ব্রিটেনের পার্লামেন্টের লেবার দলীয় দুই এমপি ইউয়ান ইয়াং এবং আবতিসাম সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে ইসরায়েলে গিয়েছিলো। কিন্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনি হুতি যোদ্ধারা দখলদার সন্ত্রাসী ইসরায়েলের জাফা শহরে দেশটির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। অভিযানে তারা দেশিয়ভাবে তৈরি ইয়াফা ড্রোন ব্যবহার করে।
ইয়েমেনের সা’দা গভর্নরেটে একটি ‘জায়ান্ট শার্ক এফথ্রিসিক্সটি’ গোয়েন্দা ড্রোনকেও তারা ভূপাতিত করেছে।
গত জুমুয়াবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবকে টার্গেট করে তাদের প্রতিশোধমূলক অভিযানটি চালানো হয়।
আলাদা একটি ঘটনায় হুতি যোদ্ধাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি জায়ান্ট শার্ক এফথ্রিসিক্সটি গোয়েন্দা ড্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের বার্তা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেসকিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদী আল মাসাতের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে উঠে এসেছে একটি শক্তিশালী বার্তা- মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো বহিরাগত শক্তি তাদের দমাতে পারবে না।
দুই নেতা তাদের আলোচনায় মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, যদি মুসলিম রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতাকে অগ্রাধিকার দেয়, ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এত দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ এই স্বাধীনতাকে অনেকে মানতে চায় না। এটা ভালো কথা নয়।
গত জুমুয়াবার (৪ এপ্রিল) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, গত ২৫ বছর একবারের জন্যও ‘জয় বাংলা’ বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার। জয় বাংলা কোনো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অর্থনীতিতে পবিত্র ঈদুল ফিতরের রয়েছে অসামান্য অবদান। দান-সদকা থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত সব ক্ষেত্রেই বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়িয়ে দেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ঈদের আগে মার্চের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮২ শতাংশ বেশি।
ব্যবসায়ীরা বলছেন, সামগ্রিকভাবে ঈদের অর্থনীতিতে কিছুটা মন্দাভাব থাকলেও এবারের পবিত্র ঈদুল ফিতর অন্যরকম কেটেছে দেশের সাধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত কিশোর আশিকুর রহমান হৃদয় (১৭) গত জুমুয়াবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাঈদ আব্দুল্লাহ অনলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, 'জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনাব্যবসাও হয়ে গেছে, জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই।'
অনলাইন পোস্টে সাঈদ আব্দুল্লাহ হৃদয়ের মৃত্যুর আগে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা, মৃত্যুর পরে তার (হৃদয়) বাবা ও ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। গত ১৫-১৬ বছর যে গুম-খুন হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করা হয়েছে। হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। সরাসরি যে গণহত্যা হয়েছে এগুলোর মদতে ছিল ভারত। ভারত যদি একদল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিতো বাংলাদেশে এটা হওয়ার সুযোগ ছিল না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, আমরা বাকি অংশ পড়ুন...












