লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি-মাছ ও চালের দাম
, ২৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রমজান মাসের শুরুতে বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ঈদের ঠিক আগ মুহূর্তে চাল, মাছ ও সবজির দাম বেড়ে গেছে লাফিয়ে লাফিয়ে। একইভাে ঈদের সেমাই-চিনি ও মসলার দামেও দেখা দিয়েছে বৃদ্ধি। এসব দাম বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস জানান, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। তিনি বলেন, সবজি কম আসছে বাজারে, তাই সরবরাহ কমে গেছে, আর সে কারণেই দাম বাড়ছে।
রমজানজুড়ে বিক্রি হওয়া বেগুন ও শসার দামও কমছে না। প্রতি কেজি বেগুন ৮০-১২০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও কিছুটা কমে প্রতি হালি লেবু ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারের চড়া দাম ভোক্তাদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, মাছের বাজারও অস্থির হয়ে উঠেছে। ইলিশের বাজারের অবস্থা আরও অস্থির হয়ে উঠেছে বলে জানান, কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা শুকুর আলী। তিনি বলেন, সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে। ঈদ ঘিরে মাছের সরবরাহ কমে যাওয়ায় অন্য মাছের দামও বেড়েছে।
চালের বাজারেও চাপ তৈরি হয়েছে। সরু চালের দাম গত এক সপ্তাহে ৫-৮ টাকা পর্যন্ত বেড়েছে।
খুচরা ব্যবসায়ীরা বলেন, মিনিকেট চালের মজুত শেষ হয়ে আসছে, তাই দাম বাড়ছে। তবে, মাঝারি ও মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী রাকিব জানান, মিনিকেট চালের দাম ৫-৮ টাকা বেড়েছে, আর নাজিরশাইলের দামও কিছুটা বেড়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, চালের দাম বৃদ্ধির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, দাম বাড়াচ্ছেন মিল মালিকরা। সরকারের উচিত বাজারে পর্যাপ্ত মনিটরিং নিশ্চিত করা, নয়তো দাম নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
বেড়েছে চিনি, কিশমিশ, বাদাম ও মসলাসহ অন্যান্য ঈদপণ্যের চাহিদাও। গত কয়েক দিনে এসব পণ্যের বাজারে ভিড় বেড়েছে। সুযোগ পেয়ে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
মসলার খুচরা বিক্রেতারা জানান, ঈদকে ঘিরে এলাচের দাম বেড়েছে অতিরিক্ত। ভালো মানের এলাচের কেজি ৪ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু নিম্নমানের এলাচ কিছুটা কম দামে মিলছে। লবঙ্গের কেজি ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা, জিরা ৭ থেকে সাড়ে ৭০০ টাকা। দারুচিনির দামও ৬০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকায় পৌঁছেছে। এ ছাড়া গোলমরিচ ৭০০ টাকা, তেজপাতা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)