নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার পরপরই বাংলাদেশ থেকে শ্রমিকেরা মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যেতে শুরু করেন। তখন থেকে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানো আরম্ভ করেন। এই প্রবাসী আয় অর্থনীতির একটি প্রধান খাত হিসেবে জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা।
চলতি অর্থ বছরের ৭ মে পর্যন্ত এসেছে ২৫.২৭ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ক বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
গত বছর বাজারে আলুর দাম ভালো পাওয়ায় রংপুর অঞ্চলের কৃষকরা এবার বেশি পরিমাণ জমিতে আলুর আবাদ করেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ায় নিজস্ব পদ্ধতিতে সংরক্ষিত আলু নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় কৃষকরা ৬ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সরেজমিন দেখা যায়, গতকাল রংপুর নগরীর শাহীপাড়া এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করতে এসেছেন সাহেবগঞ্জ এলাকার শাহজাহান আলী। তার ভ্যানে ছিলো ২৫ কেজি ওজনের এক বস্তা আলুসহ পিঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ। তিনি প্রতি কেজি আলু ১০ টাকা করে বিক্রি করতে চাইছিলেন কিন্তু কোনো ক্রেতা পাচ্ছিলেন না। অবশেষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে দ্বিতীয়বারের মতো সংশোধিত হলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩। সংশোধিত নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তাদের নিবন্ধন বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত এবং কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা পেলো ট্রাইব্যুনাল।
গত শনিবার গেজেট আকারে প্রকাশিত ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল, অধিকতর সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এ এই বিধান সংযুক্ত করা হয়। সংসদ ভাঙা থাকায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট দিতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার। এ জন্য আগামীর বাজেটে সেবা খাতে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে না। কারণ, প্রতি অর্থবছরে এই খাতে লক্ষ্যমাত্রার বেশি ধরা হলেও বাস্তবায়ন হয় তার তুলনায় অনেক কম। ফলে কাগজে-কলমে খরচ না বাড়লেও আয় বাড়াতে মানুষের ওপর কিছুটা চাপ তৈরি করা হবে।
জানা গেছে, সেবা খাত থেকে আগামী অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ৪৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। অবশ্য চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও ৪৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগে ও দৈনন্দিন জীবনে বিঘœ হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
গবেষণায় দেখা গেছে, যারা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত, তারা কোনো সংবাদ সত্য না মিথ্যা তা বিবেচনা না করেই তাতে ক্লিক করা, লাইক দেওয়া, মন্তব্য করা এবং শেয়ার করার প্রবণতায় বেশি ভোগে।
যুক্তরাষ্ট্রে এই গবেষণাটি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমে রাজধানীর বাজার, পাড়ামহল্লার রাস্তায় ডাবের বেচাকেনা বেড়েছে। বাড়তি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে চাহিদা বেড়েছে পানি ও পানীয় ফলে। তীব্র গরমে কিছু স্বস্তি পেতে ডাবের পানির ওপর ভরসা করেন অনেকে। তীব্র গরমে চাহিদা বেশি থাকায় বেড়েছে ডাবের দাম।
রাজধানীতে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বড় আকারের ডাবের দাম ১৮০-২০০ টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। একটি ডাবে পানি মেলে গড়ে ৩০০ থেকে ৫০০ মিলিমিটার।
বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যায়ে ডাবের দাম দুই স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তিন দফা দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা গত শনিবার রাত থেকে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাইয়ের সনদ ঘোষণা করা ও অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে তারা সেখানে অবস্থান করছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলনের পর গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতা–কর্মীরা শাহবাগ ছাড়েন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও তাদের সঙ্গে আন্দোলনে ছিলো। তবে তারা শাহবাগ ছাড়েনি। একই মঞ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্ত¦া যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে।
রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত শনিবার (১০ মে) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই যিলক্বদ শরীফ ইয়াওমুল আহাদ (রোববার) শরীফ কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসী অভিযানের পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান এ অভিযানের নাম দিয়েছে, ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর।
এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী।
হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, ভারত নতুন করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এ ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্তে¦ও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।
প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমা বাকি অংশ পড়ুন...












