শাহবাগ ছাড়েনি জুলাইয়ে আহতরা, চিকিৎসাসহ তিন দাবি
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
তিন দফা দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা গত শনিবার রাত থেকে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাইয়ের সনদ ঘোষণা করা ও অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে তারা সেখানে অবস্থান করছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলনের পর গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের নেতা–কর্মীরা শাহবাগ ছাড়েন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও তাদের সঙ্গে আন্দোলনে ছিলো। তবে তারা শাহবাগ ছাড়েনি। একই মঞ্চে অবস্থান নেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
গতকাল দুপুরের পরও শাহবাগ মোড়ে গিয়ে আহত ব্যক্তিদের রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা যায়। চারটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে রেখেছেন জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফার্মগেট ও সায়েন্স ল্যাব সড়কের যানবাহন মৎস্য ভবন মোড় হয়ে হেয়ার রোড দিয়ে চলাচল করছে।
জুলাইয়ে আহত আবু হাসান বলেন, দাবির বিষয়ে আশ্বস্ত করলেই আমরা চলে যাব না। আমরা দাবির বাস্তবায়ন চাই। আমরা জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিয়েই বাড়ি ফিরব। আমাদের রক্তের ওপর দিয়েই আজকে উপদেষ্টাম-লীর সদস্যরা ক্ষমতায় বসেছেন। অথচ তারা আহত যোদ্ধাদের দাবি পূরণ করতে পারছেন না।
জুলাইয়ে আহত নাজির আহমেদ বলেন, আমরা আমাদের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছিলাম, আমরা উপদেষ্টা হতে চাই না। আমরা আমাদের সুচিকিৎসা চাই।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পিলখানা হত্যার বিচার করতে হবে। জুলাই সনদ ঘোষণা করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামলা না করার শর্তে আটক অর্থ ছাড় পাচ্ছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইতিহাস যখন সঠিকভাবে কথা বলে, বিকৃতকারীরা হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়’
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন অর্থায়নে ৩০ দেশে ১২০ বিপজ্জনক রোগজীবাণুর ‘বায়োল্যাব’ নেটওয়ার্কের তথ্য ফাঁস
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কমছে পোশাক রপ্তানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে সীমান্তে পুশইন করছে ভারত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেরপুরে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ওপরে তিন নদীর পানি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)