আল ইহসান ডেস্ক:
বিশ্ববাসী আরেকটি ‘নাকবা’র সাক্ষী হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের একটি বিশেষ কমিটি। গত জুমুয়াবার ওই কমিটির পক্ষ থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতি নির্মূলের’ অভিযোগ আনা হয়। আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য ‘অকল্পনীয় দুর্ভোগ’ ডেকে এনেছে দখলদার ইসরায়েল।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৪ মে অবৈধ ইসরায়েল প্রতিষ্ঠার পর গণহারে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি ঘটে। এজন্য ১৫ মে নাকবা দিবস হিসেবে পালন করেন ফিলিস্তিনিরা।
এ সপ্তাহের শুরুতে গাজার উত্তর থেকে লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনিকে উচ্ছেদ ও তাদেরকে ছয়টি শিবিরে আটকে রাখ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে, পাঁচটি ভারতীয় বিমান এবং ৭৭টি ড্রোন সফলভাবে ভূপাতিত করে প্রচলিত যুদ্ধে পাকিস্তানের স্পষ্ট শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রী বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। ‘এখন পর্যন্ত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং ৭৭টি ভারতীয়+ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা পাকিস্তানের বিমান সক্ষমতা এবং সামরিক শ্রেষ্ঠত্বের স্পষ্ট প্রকাশ,’ বলেন তিনি।
তিনি বলেন, ভারতকে স্পষ্টভাবে পরাজিত করে, পাকিস্তান প্রচলিত যুদ্ধে ভারতের উপর শ্রেষ্ঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণজাগরণ মঞ্চের ঘটনার পর থেকে ‘শাহবাগ’ শব্দটাই বিতর্কিত হয়ে উঠেছে, সেখানে আরেকটা শাহবাগ তৈরি করতে চাওয়া নিতান্তই বোকামি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত জুমুয়াবার নিজের অনলাইন আইডিতে এ মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, গতকাল আওয়াজ উঠলো, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া যমুনা ছাড়া হবে না, বাহ! উপদেষ্টা পরিষদ মাথার ওপর হাত বুলাতেই যমুনা ছেড়ে শাহবাগ! রাজনৈতিক দল ও মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনার কথা বলে ডেকে এনে ছেড়ে দেওয়া হলো শাহবাগে নিয়ে! জনগণের সঙ্গে কমিটমেন্ট করে না রাখতে পারার মতো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনে এক পোস্টে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ হিসেবে আমরা সকল পক্ষকে সংযম অবলম্বন ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ-আমাদের জনগণের জন্য, আমাদের অগ্রগতির জন্য এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য।
বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। ৮ মে থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওইসব এলাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, দক্ষিণ গারো হিলস এবং পশ্চিম গারো হিলস জেলার সীমান্তসংলগ্ন অঞ্চলগুলোতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সীমান্তের শূন্যরেখার ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত বিস্ বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নারিকেল দ্বীপের বিধিনিষেধ ও বিদেশীদের হাতে বন্দর তুলে দেয়াসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বাদ জুমুয়া এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ। মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে। এই প্রতিবাদী মিছিলে অন্তবর্তীকালীন সরকারের বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। বিশেষ করে- নারিকেল দ্বীপের অবরোধ- তুলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমা থেকেই অস্ত্র তৈরি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনটাই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজ। ইসরায়েলি সন্ত্রাসীদের ঘাঁটিগুলোর দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে বহু অস্ত্রও হামাসের হাতে পৌঁছেছে বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে জানা গেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা প্রায় ৩ হাজার অবিস্ফোরিত বোমা বর্তমানে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের দখলে রয়েছে। সেগুলো দিয়ে তৈরি হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লো বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
জেলার বেশিরভাগ কৃষকদের বোরো ধান পেকে গেছে। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য ধান কাটা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় ১০ শতাংশ ধান কাটতে হারভেস্টার মেশিন মালিকদের দিতে হচ্ছে ১০০০-১২০০ টাকা। এর কম দিতে চাইলে ধান কেটে দিচ্ছেন না তারা। এজন্য ধানের ন্যায্য দাম না পাওয়াসহ নানা কারণে দিশেহারা কৃষকরা।
স্থানীয় কৃষি অফিস বলছে, জেলায় হারভেস্টার মেশিন রয়েছে ২৯৪টি। এরমধ্যে প্রায় ৩০টির মতো নষ্ট রয়েছে। শুধু ময়মনসিংহ সদরে হারভেস্টার মেশিন রয়েছে ১৬টি। এর সবগুলোই সচল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথিরা মার্কিন হামলার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি সত্ত্বেও লোহিত সাগরে দখলদার ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখবে। হুথিরা তাদের উপকূলের কাছ দিয়ে চলা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে হামলা বন্ধে রাজি হওয়ার একদিন পরই এ ঘোষণা দিয়েছে তারা। হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল মালিক আলেযরি জানান, ইসরাইল এই চুক্তির অন্তর্ভুক্ত নয়।
আবদুল মালিক বলেন, এই চুক্তি কেবল মার্কিন ও অন্যান্য জাহাজের জন্য প্রযোজ্য, ইসরাইলের জন্য নয়। কাজেই ইসরাইলি জাহাজগুলো বাদে আন্তর্জাতিক সব জাহাজের জন্য এই জলপথ নিরাপদে চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে দেশটিতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির গড়ল পাকিস্তান।
রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে যে, আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এক বিবৃতিতে সে বলেছে, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল।
সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকে ৩৯ কোটি ৬০ লাখ বিনামূল্যের পাঠ্যবই ছাপানো ঘিরে দেড় হাজার কোটি টাকার বেশি লুটপাট করেছে দুই সিন্ডিকেট। ছাপাখানাগুলোর ‘সিন্ডিকেট দরে’ সরকারের অতিরিক্ত গচ্চা গেছে প্রায় ৮০০ কোটি টাকা। কৃত্রিম সংকট সৃষ্টি করে কাগজের দাম বাড়িয়ে ৩৪৫ কোটি টাকা হাতিয়েছে কাগজ মিল মালিকরা। অন্যদিকে এক শ্রেণীর ছাপাখানা নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়ে সরবরাহ করেছে, যা মোট পাঠ্যবইয়ের প্রায় ২০ ভাগ। এর মাধ্যমে ৩৫৫ কোটি টাকার অধিক মুনাফা অর্জন করেছেন ওই সব মুদ্রাকররা। জাতীয় শিক্ষা বাকি অংশ পড়ুন...












