রিজার্ভ চুরির ৫ ক্রিমিনাল
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২ জুলাই, ২০২৫ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশসহ ৬টি দেশের অপরাধীরা জড়িত। এই চুরির জন্য অন্যতম দায়ী ব্যক্তি সাবেক গভর্নর আতিউর রহমান এখন কানাডায় পালিয়ে আছে।
সাইবার হ্যাকারদের মাধ্যমে এই রিজার্ভ চুরিতে সহযোগী হিসেবে জড়িত রয়েছে বাংলাদেশ ব্যাংকের ১১ জনের একটি দুষ্টচক্র। এই চক্রের মূল হোতা পদচ্যুত ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের বর্তমান নির্বাহী পরিচালক মেজবাউল হক। ভারতীয় নাগরিক নীলা ভান্নান ও রাকেশ আস্তানা রিজার্ভ চুরির দুই মাস্টারমাইন্ড।
নীলা ভান্নান রিজার্ভ চুরির ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে চুরির দুয়ার খুলে দেয় এবং রাকেশ আস্তানা রিজার্ভ চুরির পর সব তথ্য ও ডকুমেন্ট মুছে ফেলে। সাবেক গভর্নর আতিউর রহমান তার পছন্দের লোক হিসেবে এই দুজন ভারতীয় নাগরিককে নিয়োগ দিয়ে রিজার্ভ চুরির পথ সুগম করে দিয়েছিলো। চিহ্নিত অপরাধীর মধ্যে আরো ছিলো- বাংলাদেশ ব্যাংকের তৎকালীন নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা, আইটি বিভাগের বর্তমান নির্বাহী পরিচালক দেব দুলাল রায় এবং বিএফআইইউয়ের সাবেক জিএম এবং উপদেষ্টা দেব প্রসাদ দেবনাথ।
অনুসন্ধানে জানা যায়, রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যেসব হ্যাকার সরাসরি জড়িত ছিলো, তারা মূলত ফিলিপাইন, চীন, শ্রীলঙ্কা ও জাপানের নাগরিক। যাদের সহযোগিতায় রিজার্ভ চুরি হয়েছে, তারা বাংলাদেশ ও ভারতের নাগরিক।
রিজার্ভ চুরির ঘটনা ২৯ দিন লুকিয়ে রাখে তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান। সে সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও ঘটনাটি জানায়নি। মুহিত ২২ দিন পর ঘটনাটি জেনে আতিউরের ওপর ক্ষুব্ধ হন। মামলা হওয়ার পর সিআইডির ওপর রিজার্ভ চুরির তদন্তভার দেওয়া হয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান চাপ সৃষ্টি করে তদন্ত থামিয়ে দেয়। সে সময় সিআইডির তদন্তকারী কর্মকর্তা বদল হয় পাঁচবার। সাবেক গভর্নর এবং সরকারের এই প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার অব্যাহত চেষ্টা চালান। এই ধামাচাপা দেওয়ার সঙ্গে আইনজীবী আজমালুল হক কিউসিও জড়িত ছিলেন। একজন কট্টর আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে সরকার তাকে নিয়োগ দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালায় হ্যাকাররা। এর মধ্যে ১০ কোটি ১০ লাখ ডলার তারা লোপাট করতে সক্ষম হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












