কিশোরগঞ্জ সংবাদদাতা:
বাবাকে হত্যার অভিযোগে কুলাঙ্গার ছেলে আব্দুল আওয়াল বাদলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২২শে অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আওয়াল বাদল (৪২) করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত আব্দুল মালেকের (৮০) ছেলে।
২৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গ্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার (২২ অক্টোবর) সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে মার্কিন ডলারের বিক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা। গত সপ্তাহের তুলনায় ডলারের মান কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে; তখন বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা এবং ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিক্রয়মূল্য ১২২ টাকা ৭৫ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। অন্যান্য ব্যাংকেও ডলারের দাম ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
ডলারের এই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস সড়ক ও সেতুর টোল এক সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাদের অবৈধ আয়ের লোভনীয় খাত হয়ে দাঁড়িয়েছিল। আধুনিক টোল ব্যবস্থাপনার নামে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব লুটে নেন দীর্ঘ সময় ধরে। এখনো অনেক ক্ষেত্রে তাদের সেই লুটপাট অব্যাহত আছে।
জানা গেছে, আওয়ামী শাসনামলের সাড়ে ১৫ বছর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং গুম-খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগ নেতারা লুটপাটের সাম্ বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। এর ফলে লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েছেন রংপুরের আট জেলায় মানুষ।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ১নং ইউনিটটিও বন্ধ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে সব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
উত্তরাঞ্চলের জেলা রংপুরসহ এ বিভাগে দিন ও রাতের তাপমাত্রার ফারাক বেড়ে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনে প্রচ- গরম, আর রাতে হালকা শীত অনুভূত হচ্ছে।
এমন আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণ কী এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। আবহাওয়ার এমন বিরূপ আচারণে দেখা দিয়েছে নানা ধরনের অসুখ-বিসুখ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে ৫৫ জন শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তার কাছে আসছে। হাসপাতালগুলার চিত্রও একই।
সকাল থেকে রাত পর্যন্ত প্রচন্ড গরম অনুভূত হয়। আবার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের দুই মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের এক মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে এই ১৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
পরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেফতার সেনা কর্মকর্তাদের ঢাকা ক্যান্টনমেন্টে স্থাপিত কারা অধিদফতরের সাবজেলে রাখা হবে।
সকাল ৭টার পর কারা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের নৌসীমায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা অন্যায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নদী বা সাগরে নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা গেলে তাদের পুলিশ কিংবা কোস্টগার্ড আটক করে। সে সময় সাগর যখন ফাঁকা থাকে, তখন ভারতীয় জে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি হিসেবে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিয বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভ্রান্তিকর তথ্যের ফেইক বা ফলস কল নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো। প্রতিদিনই আগুনসহ নানা দুর্ঘটনার মিথ্যা তথ্য জানিয়ে শুধুমাত্র আগ্রাবাদ ফায়ার স্টেশনে এ ধরনের ৭ থেকে ৮টি ফোন কল আসছে। পরবর্তীতে কথিত ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা মিলছে না। অতি উৎসাহী সাধারণ মানুষের পাশাপাশি মাদকাসক্ত এবং অনলাইনে লাইকের আশায় ফোন কল দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীদের।
আগ্রাবাদ ফায়ার স্টেশন। এই স্টেশনটির নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন অগ্নিকা-সহ নানা দুর্ঘটনার তথ্য জানিয়ে একশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ১৫ জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, তাদের নির্দোষ বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেছেন, এই মামলার মূল অপরাধীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। ট্রাইব্যুনাল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তীকালীন সরকারকে ‘তত্ত¦াবধায়ক সরকারের আদলে’ কাজ করার দাবি বিএনপির। গত মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় ঘন্টাব্যাপী বৈঠকের পরে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একথা জানান।
তিনি বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের গুজরাটের গান্ধীনগর জেলার বহিয়াল গ্রামে উগ্রতাবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক হিন্দুত্ববাদী নেতার উসকানিমূলক অনলাইন পোস্টের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গভীর রাতে মুসলিম মালিকানাধীন দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী “আই লাভ মুহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম" লেখা একটি বার্তা শেয়ার করার পর স্থানীয় ভিএইচপি নেতা হিতেশ মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের প্রতি আহ¦ান জানিয়ে একটি বিদ্বেষমূলক প বাকি অংশ পড়ুন...












