ফেইক কলে বেকায়দায় চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিভ্রান্তিকর তথ্যের ফেইক বা ফলস কল নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো। প্রতিদিনই আগুনসহ নানা দুর্ঘটনার মিথ্যা তথ্য জানিয়ে শুধুমাত্র আগ্রাবাদ ফায়ার স্টেশনে এ ধরনের ৭ থেকে ৮টি ফোন কল আসছে। পরবর্তীতে কথিত ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা মিলছে না। অতি উৎসাহী সাধারণ মানুষের পাশাপাশি মাদকাসক্ত এবং অনলাইনে লাইকের আশায় ফোন কল দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীদের।
আগ্রাবাদ ফায়ার স্টেশন। এই স্টেশনটির নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন অগ্নিকা-সহ নানা দুর্ঘটনার তথ্য জানিয়ে একশ'র বেশি ফোন কল আসে। ফোন কল রিসিভের এক মিনিটেরও কম সময়ে নেয়া হয় প্রতিকারের ব্যবস্থা। কিন্তু এসব ফোন কলের ৭ থেকে ৮টি হয় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর। আর তাতেই সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক সময় কেউ মজা করার জন্য ভুয়া ফোনকল দেন। কলার জরুরি সহায়তা চেয়ে ফোন দিলেও কিছুক্ষণ পরই সেটি বন্ধ করে দেন। এতে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার পথে অর্ধেক পথ থেকেই ফিরে আসতে হয়। আবার অনেক সময় সহায়তার অনুরোধ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়; সেখানে কিছুই ঘটেনি। অনেকেই মনে করেন ভুয়া কল দিলে সার্ভিস দ্রুত চলে আসবে-এভাবে তারা এক ধরনের উৎসাহ বা আনন্দ পায়। কিন্তু এতে প্রকৃত বিপদে থাকা মানুষদের সহায়তা দিতে দেরি হয়ে যায়।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ফোনকল দমকল কর্মীদের মানসিকভাবে চাপে ফেলে দেয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন বলেন, আমাদের সদস্যরা যখন প্রস্তুতি নিয়ে বের হয়, এরপর ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এটি ভুয়া খবর-তখন তা আমাদের কাজের গতি ও মনোবলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগে ছোট-বড় ১০৫টি ফায়ার স্টেশন রয়েছে। আগ্রাবাদ প্রধান স্টেশনের মতো এসব স্টেশনেও ফেইক এবং ফলস কল আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)