মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা:
নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ করছে ভারতীয় জেলেরা
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের নৌসীমায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এটা অন্যায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নদী বা সাগরে নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা গেলে তাদের পুলিশ কিংবা কোস্টগার্ড আটক করে। সে সময় সাগর যখন ফাঁকা থাকে, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশের নৌসীমায় ইলিশ মাছ ধরতে আসে। যদিও বিদেশি জেলেরা সাগরে প্রবেশের খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চুরি করে ইলিশ আহরণের বিষয়ে ফরিদা আখতার বলেন, দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে, যাতে কেউ সাগরে চুরি করে মাছ ধরতে না পারে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। পশু খাদ্যের দাম কমাতে না পারলে ডিম ও গোশতের দাম ও কমানো সম্ভব হবে না। এতে খামারিরাও ন্যায্য দাম পাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)