নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাজারে ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না। কোনো সংকট নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করলে সাময়িকভাবে কিছু জায়গায় সরবরাহের চাপ তৈরি হতে পারে, যা পরিস্থিতিকে অযথা জটিল করে তুলতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পার্যালোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, গত কয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মাদরাসা পাঠ্যবইয়ে মদিনা শরিফ জিয়ারতসহ আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন এবং মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ডিআরইউ-এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্য ও বিশ^াসকে উপেক্ষা করা হচ্ছে; কোথাও কোথাও তা পরিকল্পিতভাবে বিকৃত বা সংকুচিত করার প্রবণতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চলতি সপ্তাহে এলএনজি, ফার্নেস অয়েল, এলপিজিবাহী ছয়টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টরা এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই জাহাজগুলো আসায় দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজে মোট ১ লাখ ২৬ হাজার ৪৫৮ টন এলএনজি, দুটিতে ৪০ হাজার টন ফার্নেস অয়েল ও একটিতে ১৯ হাজার ৩১৬ টন এলপিজি এসেছে।
ষষ্ঠ জাহাজটিতে ১৪ হাজার টন তর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোমোহিদে।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়েছে সরকার। পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মিলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। গত রোববার জনপ্রশান মন্ত্রণালয় থেকে ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তবে এই ছুটির আওতায় সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে না বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু সেক্টরকে এই ছুটির আওতামুক বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল পৌনে ৬টার দিকে বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার মোটরস বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
নিজের ডিজেল চালিত ইঞ্জিন শ্যালো মেশিনে চার বিঘা জমিতে বোরো চাষ করেছেন কৃষক জাবেদ আলী। হাতে ডিজেল নেয়ার পাত্র জেরিকেন হাতে নিয়ে ঘুরছেন মেসার্স সাহা ফিলিং স্টেশনে ডিজেল নেবেন বলে। কিন্তু বারবার তাকে ফিরিয়ে দিচ্ছেন পাম্পের লোকজন। তবুও তিনি ঘুরে ফিরে যাচ্ছেন পাম্পের তেল বিতরণকারীদের কাছে। এবার ধমক দিয়ে তাকে বলা হয় 'হবার নয় বোঝেন না'!
কৃষক জাবেদ আলী জানান, 'শ্যালোতে ৪-৫ বিঘা ধান লাগাইছি। এই পাম্প থেকে তেল (ডিজেল) নেই। দিচ্ছে না কেন বুঝবার পাচ্ছি না।' ভূরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার জাবেদ আলী জান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেল বিপণনে ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পাঠানো এ চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে ডিলাররা বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ জ্বালানি বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী আটটি জাহাজ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কুতুবদিয়া ও মহেশখালী নৌসীমায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোঝাই মোট আটটি জাহাজ এসে বন্দরে নোঙর করে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগেই জাহাজগুলো ঝুঁকিপূর্ণ নৌপথ অতিক্রম করতে সক্ষম হয়। ফলে এগুলো নিরাপদে বাংলাদেশের নৌসীমায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে বদলি থাকবে।
আরেকটি প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে ব বাকি অংশ পড়ুন...












