নির্বাচনি ফলাফলে ইঞ্জিনিয়ারিং মেনে নেয়া হবে না -এনসিপি
এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছে, দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন মোটামুটি ভালো হলেও এরপর থেকেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলাফলে কোনও ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সে এসব কথা বলেছে।
মনিরা শারমিন বলেছে, বেলা ১২টা পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক থাকলেও এরপর থেকে সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের তথ্য আসতে শুরু করে। বিভিন্ন কেন্দ্র থেকে ১১ দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। অনেক কেন্দ্রে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।